আবারও ভারত-পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে একে অপরের দিকে ব্যাপক গোলাবর্ষণ করেছে ভারত ও পাকিস্তান। বুধবার (৭ মে) রাতে দুই দেশের সেনাদের মধ্যে এ আর্টিলারি সংঘাত বাধে। এর আগে বুধবার দিনে এক দফা গোলাবর্ষণ করে পাকিস্তান।
ভারত-শাসিত কাশ্মীরের প্রতিরক্ষা মুখপাত্রের বিবৃতি অনুসারে, পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কন্ট্রোল) জুড়ে ছোট অস্ত্র এবং আর্টিলারি বন্দুক দিয়ে গুলি ও গোলাবর্ষণ করেছে। জবাবে ভারতীয় সেনাবাহিনী সমানুপাতিকভাবে প্রতিক্রিয়া জানায়।
লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল জানান, ভারতীয় সেনারা সজাগ আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।
এর আগে বুধবার দিনে ভারতীয় প্রতিরক্ষা সূত্র সিএনএন-কে জানায়, পাকিস্তানি সামরিক বাহিনী নিয়ন্ত্রণ রেখা জুড়ে গোলাবর্ষণ করেছে। এতে ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। এ ছাড়া ওই হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই নিয়ন্ত্রণ রেখা জুড়ে গুলি বিনিময় করে আসছে। বন্দুকধারীরা ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলা চালিয়ে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। এর পেছনে আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভারত। পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিলে উত্তেজনা বাড়ে। সেই কূটনৈতিক দ্বন্দ্ব সামরিক সংঘাতে রূপ নেয় মঙ্গলবার মধ্যরাতে।
এদিকে পাকিস্তানের লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় বুধবার রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে এবং চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর এলাকাজুড়ে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। এখনো বিস্ফোরণের প্রকৃতি বা উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রশাসন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






