আম গাছে থোকায় থোকায় ঝুলছে সফেদা ফল!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩টি ইউনিয়নের কয়েকটি গ্রামের অনেক বাড়ির আম গাছে ফলেছে সফেদা ফল! আমের ভরা মৌসুম জ্যৈষ্ঠ মাসে আমের গাছগুলোতে কাঁচা পাঁকা আম না ঝুলে থোকায় থোকায় ঝুলছে সফেদা।
এ নিয়ে জনসাধারণের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। তাই অদ্ভুত এই ফল দেখতে অনেকে ভিড় করলেও কেউ সাহস পাচ্ছেন না খেতে।
ঘটনাটি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা, ধানসাগর ইউনিয়নের সিংবাড়ি ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের বেশ কয়েকটি বাগানের আমগাছে এমন ফল চোখে পড়ে। কাছে গিয়ে ধরে না দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই সেগুলো আম নাকি সফেদা।
স্থানীয়রা জানালেন, ফলগুলো আমই। হঠাৎ সবুজ আমের গায়ে এমন ধূসর বর্ণ দেখে এগুলোকে সফেদা ভেবে ভুল করছেন সবাই।
আম বাগানের মালিক শাহজাহান আকন বলেন, আমার ৭৫ বছর বয়স। এর আগে কখনও আমগাছে সফেদার মতো ফল হতে দেখিনি। বাগানের সব আম সফেদার মতো দেখতে। আমগুলোর ভেতরে পোকায় ভরা। যে কারণে এসব আম বাজারে বিক্রিও করতে পারছি না।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এটা এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। ছায়া যুক্ত স্থানে গাছ থাকলে এমন ছত্রাক দেখা দিতে পারে। এই আমের গায়ে ছত্রাকের আবরণ পড়ে দেখতে সফেদা ফলের মতো হয়েছে। এতে ভয়ের কিছু নেই। ছত্রাকের কারণে রং পরিবর্তন হলেও যেকোনো সময় এ আম খাওয়া যাবে।
তিনি জানান, বাগেরহাটে গত এক মাস ধরে চলা তাপদাহে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে আমে ছত্রাকের আক্রমণ হয়েছে। যাদের গাছে এমন আম হচ্ছে তারা কৃষি অফিসের পরামর্শ নিয়ে কিটনাশক স্প্রে করলে আমের এই ছত্রাকজনিত সমস্যা সমাধান হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




