আমাদের অপহরণ করা হয়েছে: ভিডিও বার্তায় গ্রেটা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ৯ জুন ২০২৫ সোমবার
সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ। ছবি: সংগৃহীত
গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ থেকে ভিডিও বার্তা পাঠিয়ে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ। ভিডিওটিতে তাকে দেখা যায় ফিলিস্তিনি কেফিয়াহ পরিহিত অবস্থায় এবং হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে কথা বলতে। খবর আলজাজিরার।
গ্রেটা থুনবার্গ বলেন, 'আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি এসেছি সুইডেন থেকে। বর্তমানে আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি, যেখানে আমাদের জাহাজ আটকে রাখা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী অথবা তাদের সহযোগী বাহিনী আমাদের জোরপূর্বক ধরে এনেছে।'
‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের আন্তর্জাতিক ত্রাণ সংস্থা পরিচালিত এই জাহাজে বিভিন্ন দেশের ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন, যাদের একজন গ্রেটা। মানবিক ত্রাণ নিয়ে ইতালি থেকে রওনা হওয়া এই জাহাজটি গাজা উপকূলে পৌঁছাতে পারেনি। ইসরায়েলি বাহিনী জাহাজটি দখলে নিয়ে সেটিকে আশদাদ বন্দরের দিকে নিয়ে যাচ্ছে।
গ্রেটার ভিডিও বার্তাটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আগেই রেকর্ড করে রাখা হয়েছিল। জাহাজ দখলের আগে সেটি প্রকাশ করা হয়। তিনি বলেন, 'আমি আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদের অনুরোধ করছি যেন তারা সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে আমাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে।'
ত্রাণবাহী জাহাজে যে মানবাধিকারকর্মীরা ছিলেন, তাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে ও ওমর ফায়াদ, ব্রাজিলের থিয়াগো আভিলা, স্পেনের সার্জিও তোরিবিও, তুরস্কের সুলাইব ওর্দু, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস এবং ফ্রান্সের রিভা ভিয়া।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একটি বার্তায় জানিয়েছে, ম্যাডলিন জাহাজটিকে আটক করে নিরাপদে উপকূলে আনা হচ্ছে। তাদের ভাষায় এটি 'সেলফি ইয়ট' এবং এতে থাকা ব্যক্তিরা 'সেলিব্রিটি।'
এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী জাহাজটি দখলে নেওয়ার পর যাত্রীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ত্রাণকর্মীরা হাত উঁচু করে বসে আছেন, যা দখলের সময়ের দৃশ্য বলে দাবি করা হয়েছে।
গ্রেটা থুনবার্গসহ গাজা অভিমুখী একটি ত্রাণবাহী জাহাজ দখলে নিয়েছে ইসরায়েলগ্রেটা থুনবার্গসহ গাজা অভিমুখী একটি ত্রাণবাহী জাহাজ দখলে নিয়েছে ইসরায়েল
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাজটি গাজার জন্য বিশেষভাবে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বহন করছিল। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ এবং শিশুদের কৃত্রিম অঙ্গ।
ইসরায়েলের এমন পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুক্তি দাবি এবং ত্রাণ পৌঁছাতে দেওয়ার আহ্বান জানিয়ে চলমান প্রতিবাদ আরও জোরালো হচ্ছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






