আমাদের ছোট্ট শ্বেতাক্ষী: আইরীন নিয়াজী মান্না
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
আমাদের ছোট্ট শ্বেতাক্ষী
ছোট্ট ও ছটফটে স্বভাবের হলুদবরণ পাখিটি গাছের ডালে ডালে ঘুরে ঘুরে ফল-পোকা-মাকড় খায়। স্বভাবে বেশ ছটফটে, যাকে বলে দুরন্ত। চোখের চারদিক জুড়ে গোল সাদা রিং বসানো। দূর থেকে দেখে মনে হয় চশমাপরা।
ছোট্ট ও দারুণ সুন্দর এই পাখিটি আমি প্রথম দেখি রাজধানীর রমনা পার্কে। প্রথম দেখার পর পাখিটির কথা আমি প্রায় ভুলেই যাচ্ছিলাম। ঠিক এ সময় একদিন আমি স্কুল রাজধানীর শান্তিনগর চৌরাস্তায় সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে গেছি বন্ধুর সাথে দেখা করতে। সে-ও প্রায় বছর পনেরো আগের কথা। বন্ধু ক্লাস নিচ্ছে। আমি ভাবলাম টিচারস রুমে বসে না থেকে বাইরে মাঠের আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। হাঁটতে হাঁটতে গেইটের পাশে একটা বেশ বড় বরুই গাছের নিচে ছায়ায় দাঁড়ালাম (এখন আর গাছটি নেই)। বৃদ্ধ দারোয়ান আমাকে দেখেই এগিয়ে এলো। তাদের প্রাক্তন এক ছাত্রীকে হঠাৎ দেখতে পেয়ে সে বেশ আনন্দিত। তার সাথে কথা বলছি, এমন সময় কানে এলো মৃদুলয়ে মিষ্টি পাখির ডাক। বোঝাই যাচ্ছে পাখিগুলো আমার মাথার উপর বুরই গাছের ডালে বসে ডাকছে। ওপরে তাকাতেই আমি অবাক এবং মুগ্ধ! একটি-দুটি নয়; কমপক্ষে দশ থেকে বারটি পাখি ডালে ডালে খেলছে আর মিষ্টি সুরে ডাকছে। চোখ জুড়ে তাদের সাদা চশমা, শরীরজুড়ে হলুদ শাড়ি! আমি প্রাণভরে তাদের দেখলাম। মনে পড়ে গেল রমনায় তাদের সাথে দেখা হওয়ার সেই স্মৃতি। তারপর তাদের সাথে আমি মিলিত হয়েছি বহুবার, ঢাকা এবং ঢাকার বাইরে।
ছোট্ট আদুরে এই পাখিটির নাম শ্বেতাক্ষী। কেউ কেউ একে ডাকে চশমা পাখি বলে। ওর আরো নাম আছে, বাবুনাই, চশমা টুনি প্রভৃতি। ইংরেজি নাম White Eye বা Oriental White Eye। পরিবার Zosteropidae এবং বৈজ্ঞানিক নাম Zosterops palpebrosus।
শ্বেতাক্ষী এ দেশের অন্যতম ছোট পাখি। আমাদের দেশে সবচেয়ে ছোট পাখি ফুলঝুরি। ফুলঝুরির পরই শ্বেতাক্ষীর স্থান। মাত্র ১০ সেন্টিমিটার লম্বা ও ৯ গ্রাম ওজন ওর। প্রাপ্তবয়স্ক পাখির মাথা ও পিঠ হলুদাভ-সবুজ। ডানা ও লেজ কালচে। গলা, বুকের উপরাংশ ও লেজের তলা উজ্জ্বল হলুদ। বুক ও পেট সাদা। চোখের কোনায় কালচে দাগ। চোখ বাদামি-হলুদ। চঞ্চু কালচে ও নিচের দিকের চঞ্চুর গোড়া বাদামি। পা, পায়ের পাতা ও নখ ধূসর-বাদামি। ছানাদের চোখে চশমা থাকে না।
শ্বেতাক্ষী আমাদের আবাসিক পাখি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান, চীন, ওমান, ইরান প্রভৃতি দেশে বাস করে।
ওরা দলবেধে বেধে গাছের শাখায়-পাতায়-ফুলে লাফিয়ে লাফিয়ে ও উড়ে উড়ে খাবার সংগ্রহ করে। কখনো কখনো উল্টো হয়ে ডালে ঝুলে ফুলের মধু পান করে বা ফল খায়। কীটপতঙ্গ, রসাল পোকা, ফুলের রস, পাকা ফল, বীজ ইত্যাদি প্রিয় খাদ্য।
এপ্রিল-মে মাসে গাছের সরু শাখায় সরু শিকড়, মাকড়সার জাল ইত্যাদি দিয়ে গোলাকার ঝুলন্ত বাসা বানায়। ডিম হয় দু-তিনটি, রং ফ্যাকাশে নীল। ডিম ফোটে ৯-১১ দিনে। ছানারা প্রায় ১০ দিনে উড়তে শেখে।
পুরোপুরি বৃক্ষচারী এই পাখিটি এখনো আমাদের প্রকৃতিতে নিরাপদে আছে।
লেখক: বাংলাদেশ বার্ড ওয়াচার সোসাইটির আহবায়ক।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








