‘আমার সোনার বাংলা’ গাওয়া কংগ্রেস নেতার পাশে মহুয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে বিতর্কে মুখে ভারতের আসামের সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস। আর সেই বিতর্কে এবার ওই কংগ্রেস নেতার পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তার দাবি, ‘আমার সোনার বাংলা গানটি সব বাঙালিদের জন্য এক আবেগ’।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে এক অনুষ্ঠান শুরু করায় বিজেপির তোপের মুখে পড়েছেন কংগ্রেস নেতা বিধুভূষণ। এই অবস্থায় বাঙালি সংস্কৃতির প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে পালটা একহাত নিলেন মহুয়া।
সোশ্যাল মিডিয়া পোস্টে মহুয়া লিখেছেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমার সোনার বাংলা’ গানটি লিখেছিলেন ১৯০৫ সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। পরে গানটির প্রথম ১০ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল ১৯৭১ সালে। সব বাঙালির কাছে আমার সোনার বাংলা গানটি একটি আবেগ। কোনো গেরুয়া চাড্ডি বা তাদের টাকা পাওয়া ট্রোল মিডিয়া এই বিষয়টি বুঝবে না।’
উল্লেখ্য, আসামের বরাক উপত্যকার অন্যতম জনপ্রিয় বাঙালি নেতা হলেন বিধুভূষণ দাস। গত সোমবার শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে কংগ্রেস সেবা দলের বৈঠকের সময় তিনি ‘আমার সোনার বাংলা’ গানটি গেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, বিধুভূষণ দাস ভাঙ্গা (শ্রীভূমি) এর বাসিন্দা এবং সেবা দলের জেলা ইউনিটের প্রাক্তন সভাপতি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সুর করা ‘আমার সোনার বাংলা‘ গানটি দিয়ে তিনি তার ভাষণ শুরু করেছিলেন বলে জানা গেছে। প্রসঙ্গত, আসামের বরাক উপত্যকা অঞ্চলে বাংলাভাষীরাই সংখ্যাগরিষ্ঠ। ভাষা এবং সাংস্কৃতিক পরিচয় এখানে সংবেদনশীল বিষয়। এদিকে সম্প্রতিককালে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাকের ঘটনাও আসামে রাজনৈতিক অঙ্গনের অন্যতম ইস্যু। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতার এমন কাণ্ডে স্বভাবতই উত্তপ্ত আসামের রাজনীতি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিতর্ক সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়। রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা কৃষ্ণেন্দু পাল এই বিষয়ে বলেন, ‘আমি খবর পেয়েছি যে একজন কংগ্রেস নেতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন। কংগ্রেসে সবকিছুই সম্ভব। তারা জানে না কখন এবং কী গাইতে হবে। ভিডিওটি দেখার পর পুলিশের কাছে তদন্তের দাবি জানাব। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।’
অন্যদিকে এই বিতর্ককে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে কংগ্রেস। করিমগঞ্জ (শ্রীভূমি) জেলা কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সভাপতি শাহাদাত আহমদ চৌধুরী এই ঘটনায় বিধুভূষণ দাসের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘‘বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েননি, রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন। নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’। ভাষণ শুরু করার আগে দাস বলেছিলেন যে তিনি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবেন। তিনি একজন শ্রদ্ধেয় নেতা, তিনি প্রতি স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তার বিরুদ্ধে করা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






