আলজেরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় লাখো জনতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকার পদত্যাগের দাবিতে আলজিয়ার্সের রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। গত ছয় সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয় শুক্রবার। বিক্ষোভকারীদের দাবি প্রায় ১০ লাখ লোক অংশ নিয়েছেন। তবে সরকার বলছে এই সংখ্যা কম। এ সময় বিক্ষিপ্তভাবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোড়ে।
গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অস্থিরতার অবসান ঘটাতে এগিয়ে এসেছে দেশটির সেনাবাহিনী। তারা দায়িত্ব পালনে প্রেসিডেন্ট বুতেফলিকাকে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনীর এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন এবং ক্ষমতাসীন জোট সরকারের শরিক ন্যাশনাল র্যালী ফর ডেমোক্রেসি (আরএনডি)।
আলজেরিয়ার সংবিধান অনুযায়ী আজিজ বুতেফলিকা পদত্যাগ করলে পার্লামেন্টে উচ্চকক্ষের সভাপতি আব্দেল কাদের বেনসালাহ কমপক্ষে ৪৫ দিনের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হবেন।
২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বুতেফলিকা কার্যত পক্ষাঘাতগ্রস্ত। বয়স ৮২ বছর হলেও পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নিতে চান তিনি। আর একারণেই জনতার এই বিক্ষোভ।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




