আসছে নতুন নাটক, সব সোমার দোষ!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার
‘সব সোমার দোষ’ টেলিছবির একটি দৃশ্য
টানা ১৮ মাস পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। তবে তার আগেই স্কুলে ফিরলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ! গাজীপুর জেলার কালিগঞ্জের চুপাইর হাই স্কুলে তিনি দশম শ্রেণীর ক্লাস করছেন নিয়মিত, সখিদের সঙ্গে মেতেছেন হৈ-হুল্লোড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্য শিক্ষার্থীদের উদ্দেশে এই অভিনেত্রী বলেছেন, ‘তোমাদের ক্লাস খুলে নাই, আমাদের ক্লাস খুলে গেছে, হৈ হৈ হৈ!’ সঙ্গে জুড়ে দিলেন ক্লাসরুমের ছবিও। যেখানে ব্যাক বেঞ্চার হিসেবে সাদা স্কুল ড্রেস পরে বসে আছেন নওশাবা। এটি মূলত একটি টেলিছবির কাজ। নাম ‘সব সোমার দোষ’। যেখানে স্কুল শিক্ষার্থী সোমা চরিত্রে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন রানা ইব্রাহিম।
নওশাবা বলেন, ‘গতকাল ও আজ কালিগঞ্জে আছি। গল্পটি দারুণ, চরিত্রটিও চ্যালেঞ্জিং। তার চেয়ে বড় বিষয়, খুব টেনশনে ছিলাম ও আছি। কারণ, সেই কবে স্কুল ছেড়েছি মনেও নেই। এখন আবার স্কুল ড্রেস পরে টিনএজ চরিত্রে অভিনয় করছি। নির্মাতা সাহস দিচ্ছেন বলেই কাজটি করতে পারছি।’
টেলিছবির গল্প প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, ব্রোকেন ফ্যামিলির সোমা নামের একটা মেয়ের গল্প বলা হবে এতে। যার শৈশব ও বেড়ে ওঠা বাবা-মাকে ছাড়াই। ফলে তার স্বাভাবিক বিকাশ হয়নি। তার আচরণে স্কুলে নানা সমস্যার সৃষ্টি হয়। ভালো কিছু করতে চাইলেও অন্যরা সেটা খারাপ বলে। সে আসলে ঠিক বুঝতে পারে না ভালো-মন্দের ফারাক।
জানা গেছে, শুটিং শেষে শিগগিরই টেলিছবিটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে। পাশাপাশি উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলেও।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





