ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন সেরেনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
জয় দিয়েই ২০২০ ইউএস ওপেন অভিযান শুরু করলেন সেরেনা উইলিয়ামস। শুধু তাই নয়, স্বদেশী ক্রিস্টি আনকে স্ট্রেট সেটে হারিয়ে ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন মার্কিন টেনিস তারকা।
ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের নিরিখে ক্রিস ইভার্টের সঙ্গে এতদিন একাসনে ছিলেন সেরেনা। বুধবার প্রথম রাউন্ডের ম্যাচ জিতে ইভার্টকে টপকে ইউএস ওপেনে ম্যাচ জয়ের নিরীখে শীর্ষে উঠে এলেন তিনি। দর্শকশূন্য আর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন সেরেনার পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৩। ইউএস ওপেন এদিন ১০২তম জয়টি তুলে নিয়ে আরেক কিংবদন্তি ইভার্টকে টপকে যান ২৩টি মেজরের মালকিন। উল্লেখ্য, ইউএস ওপেনে সর্বাধিক জয়ের নিরিখে এক্ষেত্রে সেরেনা পিছনে ফেলেছেন পুরুষ প্রতিযোগীদেরও।
সেরেনা উইলিয়ামস এবং ক্রিস ইভার্টের ঝুলিতেই একমাত্র ইউএস ওপেনে একশো বা তার বেশি ম্যাচ জয়ের নজির রয়েছে। সংখ্যাটা আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে সেরেনার সামনে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন প্রথম সেটে সেরেনাকে ভালোই লড়াই ছুঁড়ে দিয়েছিলেন ক্রিস্টি আন। একসময় প্রথম সেট টাইব্রেকারে গড়ানোর মতো পরিস্থিতি তৈরি হলেও র্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকা আনের বিরুদ্ধে অভিজ্ঞতায় বাজিমাত করে যান সেরেনা।
দ্বিতীয় সেটে অবশ্য ৬ বারের ইউএস ওপেন বিজয়ীর সামনে বিশেষ দাঁড়াতে পারেননি আন। ৬-৩ ব্যবধানে দ্বিতীয় সেট মুঠোয় ভরে নেন সেরেনা। সেইসঙ্গে নজির এককভাবে নিজের নামে করে নেন তিনি। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাশিয়ার মার্গারিতা গ্যাসপারিয়ানের মুখোমুখি হবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন। যিনি পুয়ের্তো রিকোর মনিকা পুইগকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। তবে র্যাংকিংয়ের নিরিখে রাশিয়ান প্রতিদ্বন্দ্বীর হার্ডলস টপকানো সেরেনার কাছে আরও সহজ বলেই মনে করা হচ্ছে।
এদিকে রেকর্ড ২২ বারের জন্য ইউএস ওপেনের মূলপর্বে খেলতে নেমে মার্টিনা নাভ্রাতিলোভাকে টপকে গেলেন সেরেনার দিদি ভেনাস উইলিয়ামস। টুর্নামেন্টের ২০তম বাছাই ক্যারোলিনা মুচোভাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের ৭৯তম জয় কুড়িয়ে নিলেন ৪০ বছরের ভেনাস।
একনজরে দেখে নেওয়া যাক ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ী প্রথম পাঁচ:
১. সেরেনা উইলিয়ামস – ১০২
২. ক্রিস ইভার্ট – ১০১
৩. জিমি কনর্স – ৯৮
৪. মার্টিনা নাভ্রাতিলোভা – ৮৯
৫. রজার ফেদেরার – ৮৯
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার