ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায়
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফেসবুকের মতো এই মাধ্যমেও ফলোয়ার থাকে। এই ফলোয়ার বাড়ানোর একাধিক উপায় রয়েছে। তবে অনেকেই ভুল ভাবে তা অনুসরণ করেন। কেউ কেউ বিভিন্ন ওয়েবসাইট থেকে ভুয়া ফলোয়ার কেনে ইনস্টাগ্রাম প্রোফাইল জনপ্রিয় করার জন্য। কিন্তু, এটা কি সঠিক উপায়? একেবারেই নয়। সম্মতি দেয় না ইনস্টাগ্রামও।
সঠিক ও ক্রিয়েটিভ উপায়ে মানুষের কাছে পৌঁছালে তবেই পোস্ট কিংবা প্রোফাইল জনপ্রিয়তা পাবে। এর জন্য কী কী টিপস মেনে চলা দরকার? জটিল বা টেকনিক্যাল কোনও বিষয়ে না গিয়েও বাড়াতে পারবেন ফলোয়ার্স। জেনে নিন ধাপে ধাপে।
ভুয়া ফলোয়ার থেকে সাবধান
ইন্টারনেটে অনেক ওয়েবসাইট বা ট্রিক রয়েছে যেখান থেকে ভুয়া ফলোয়ার কেনা যায়। কিন্তু, এই ভাবে বাড়ার থেকে উল্টে ইন্সটাগ্রামের শ্যাডো ব্যানের কোপে পড়বে অ্যাকাউন্ট। যেহেতু সংস্থা এই ধরনের কার্যকলাপে সম্মতি দেয়না, কেউ যদি ভুয়া ফলোয়ার কেনে তাহলে প্রোফাইলের গ্রোথ কমে যাবে।
যে ভুয়া ফলোয়ারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আসল ইউজার হয় না। অজস্র বট ব্যবহার করা হয় এর জন্য। তাই এই ভাবে কোনোদিনই ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারবেন না।
ইউজার নেম বদলান
প্রোফাইল নেম ও ইউজার নেমে যদি কিওয়ার্ড থাকে তাহলে সেটি অন্যান্য ইউজারদের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেড়ে যায়। এই কিওয়ার্ড সহজ এবং নির্দিষ্ট হওয়া উচিত। যা ইউজারের পেজ বা তাঁর কনটেন্টকে প্রতিফলিত করে। পাশাপাশি ইন্সটাগ্রামের সঙ্গে যুক্ত সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একই ইউজার নেম ব্যবহার করার চেষ্টা করুন।
বায়োগ্রাফিতে জোর দিন
ইনস্টাগ্রাম বায়োগ্রাফি আকর্ষণীয় হলে তবেই প্রোফাইলের প্রতি আগ্রহ তৈরি হয় মানুষের। আর সেটা যদি ভালো না হয় তাহলেই মুশকিল। কনটেন্ট ক্রিয়েটর হলে দক্ষতা প্রতিফলিত হয় সেই ভাবে বায়ো তৈরি করুন। সাধারণ ইউজাররা নিয়মিত যেমন পোস্ট করেন সেই অনুযায়ী ঠিক করুন বায়ো। বায়ো হিট হলে তবেই গ্রোথ হবে ইন্সটাগ্রাম প্রোফাইল, বাড়বে ফলোয়ার।
অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
এখন এক ছাতার তলায় সব প্ল্যাটফর্ম। মেটার নতুন ফিচারে একটা ক্লিকেই ইন্সটা থেকে ফেসবুক আবার ফেসবুক থেকে ইন্সটায় চলে আসা যায়। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, থ্রেডস এবং অন্যান্য চ্যানেলে রেগুলার পোস্ট আপডেট করুন। শেয়ার করুন নিজের অ্যাকাউন্ট। এই ভাবে বাড়াতে পারবেন ফলোয়ার্স সংখ্যা।
সঠিক সময়ে পোস্ট করুন
ইনস্টাগ্রাম খুলেই পোস্ট করে দিলেন ছবি বা রিল? না, এই ভাবে হবে না। দিনক্ষণ না বুঝে পোস্ট শেয়ার করলে তা অনেকের চোখ এড়িয়ে যেতে পারে। যদিও এমন কোনও গোল্ডেন হাওয়ার নেই, তবুও সঠিক সময়ে পোস্ট করার চেষ্টা করুন। বিশেষ করে যখন সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকে।
ইন্সটাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট থাকলে এই বিষয়টি আরও ভালো ভাবে জানতে পারবেন। কারণ Insights সেকশনে সঠিক সময়ে পোস্ট করার একটি অপশন থাকে - ‘Most Active Times’। এখানে ক্লিক করে বিশ্লেষণ করে পোস্ট করার সেরা সময়টি বেছে নিতে পারবেন।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






