ইন্টারনেট গতি বাড়াবেন যেভাবে
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বর্তমান সময়ে ইন্টারনেট সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দিন দিন এর ব্যবহার বাড়ছে। ইন্টারনেটের এ যুগে ঘরে বসেই অনেকে আবার কাজ করছেন। তাই এর গুরুত্ব ঘর থেকে অফিস সব ক্ষেত্রেই প্রয়োজনীয়। তাই এর স্পিডও ভালো হওয়া জরুরি।
ইন্টারনেট স্পিড কমে গেলে অফিসের কাজে দেরি, ভিডিও স্ট্রিমিংয়ে দীর্ঘ সময়ের লোডিং, এই ধরনের নানা সমস্যায় পড়তে হয়। তাহলে জেনে নিন কীভাবে আপনি আপনার ফোনে অথবা ল্যাপটপে আপনার ইন্টারনেট স্পিড ভালো রাখতে পারবেন।
যদি ইন্টারনেটের গতি ধীর হয়ে থাকে তাহলে এর গতি বাড়ানোর জন্য আপনি কিছু কার্যকর উদ্যোগ নিতে পারেন-
আপনাকে প্রথমেই চেক করে নিতে হবে আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটের স্পিড কত। খুবই সহজ উপায়ে এটি আপনি যাচাই করতে পারবেন।
এর জন্য ডাউনলোড করুন স্পিড টেস্ট অ্যাপ্লিকেশন। অ্যাপটি ওপেন করার পরই আপনাকে ইন্সটল করার জন্য গো অপশন দেখাবে। সেখানে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ইন্টারনেটের গতি সম্পর্কে অবগত হবেন।
আপনি যদি বাড়ি থেকে কাজ করেন, সেক্ষেত্রে একটি স্ট্যাটিক ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নেওয়াই ভালো। না হয় কাজের মাঝে মোবাইল ডেটা শেষ হয়ে সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে।
বাসা–বাড়িতে এক রুম থেকে অন্য রুমে বিভিন্ন বাধা থাকার কারণে ওয়াইফাই সংকেত দুর্বল হয়ে যেতে পারে। আপনি যদি সবচেয়ে দ্রুত গতি চান তাহলে আপনাকে ওয়াইফাই এড়িয়ে চলতে হবে। সেক্ষেত্রে, একটি ইথারনেট ক্যাবলের মাধ্যমে রাউটারের সঙ্গে সরাসরি সংযোগ করতে পারেন।
আপনার ইন্টারনেটের গতি যদি আপনার প্রত্যাশার তুলনায় ধীর হয়। তাহলে এমন হতে পারে যে, আপনার অজান্তেই কোনো প্রোগ্রাম হয়তো এটি ব্যবহার করছে।
আপনার কম্পিউটারে কোন কোন প্রোগ্রাম চলছে সেটি পরীক্ষা করুন। প্রয়োজন নেই এমন প্রোগ্রামগুলো বন্ধ করে দিন।
স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করে রাখুন। পরিবর্তে নিজেই ম্যানুয়ালি আপডেটগুলি প্রয়োজন অনুসারে ডাউনলোড করুন৷
অ্যান্টিভাইরাসের মাধ্যমে ম্যালওয়্যার দূর করুন।
আপনার অন্যান্য ডিভাইসগুলো কি করছে সেদিকে লক্ষ্য রাখুন। অন্যান্য কম্পিউটার, ফোন, এমনকি স্মার্ট ডিভাইসগুলো সবই আপনার ব্যান্ডউইথ ব্যবহার করে ইন্টারনেট ধীর করতে পারে।
এ ছাড়া কাজের মাঝে মাঝে বেশ কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধ করে রাখুন। গেম খেলা ও মুভি দেখার সময় ও কাজের সময় এর থেকে পৃথক করে নিন।
প্রথমে আপনার বাড়ির রাউটারটি রিবুট করুন। এতে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় ইন্টারনেট স্পিড বেড়ে গিয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






