ইলিশের বাজার জমজমাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৪০ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার
আর মাত্র চার দিন। পহেলা বৈশাখ কড়া নাড়ছে বাঙালির দ্বারে। পহেলা বৈশাখের আনন্দ শতভাগ পূরন হয় না ইলিশ ছাড়া। যে কারণে বছরের যে কোন সময়ের তুলনায় এখন ইলিশ মাছের চাহিদা সবচেয়ে বেশি। আর এ সুযোগ শতভাগ কাজে লাগিয়েছেন ইলিশ বিক্রেতারা।
ইলিশের বাজার এখন দিনকে দিন বেড়েই চলছে। হেতু হল, দেশের প্রধান পাঁচটি অভয়াশ্রমের প্রায় ৩৫০ কিলোমিটার এলাকাজুড়ে ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। ওইসব এলাকায় প্রতিদিন চলছে মৎস্য অধিদপ্তরের অভিযানও। ফলে বাজারে তাজা ইলিশের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। অথচ বাজারে ইলিশ মাছের অভাব নেই। স্বভাবতই প্রশ্ন জাগে বাজারে এত ইলিশ আসল কোথা থেকে? ভিতরের কথা হল পহেলা বৈশাখের কথা মাথায় রেখে ইলিশ মাছ আগেই মজুত করে রেখেছিলেন মাছ ব্যবসায়ীরা।
এছাড়া চাহিদা ও দাম বাড়ায় নিষেধাঙ্গা থাকা সত্বেও অবৈধভাবে অভয়াশ্রমের ইলিশ মাছ ধরা হচ্ছে বলেও জানান কয়েকজন ব্যবসায়ী। এখন মূলত হিমায়িত ইলিশই বাজারে সয়লাব হয়ে গেছে।
আজ সোমবার বিভিন্ন মাছের বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, ইলিশ মাছের খুব একটা ঘাটতি নেই। তবে দাম উর্ধ্বমুখী। একেকটি মাঝারি আকারের ইলিশ দাম উঠেছে ১৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত। হিমাগারে রাখা ইলিশের দাম তুলনামুলকভাবে কম। আর গত কয়েকদিনের মধ্যে যে সব ইলিশ মাছ ধরা হয়েছে সেগুলোকে তাজা ইলিশ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। ৮০০ থেকে ৯০০ গ্রামের ১ হালি হিমায়িত ইলিশের দাম বাজারে ৪ হাজার থেকে ৪৫০০ হাজারের মধ্যে হলেও সে অনুপাতে ১ হালি কাঁচা ইলিশের দাম ৬০০০ টাকা থেতে শুরু করে ৭০০০ টাকা পর্যন্ত। ১ কেজি ১৫০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম হাকাচ্ছেন ইলিশ বিক্রেতারা।
বাইপাল বাজারের বিক্রেতা মামুনুর রশীদ জানান, মূল জায়গাগুলোতে ইলিশ ধরা বন্ধ রয়েছে। আর অভয়াশ্রমের বাইরে ইলিশের সরবরাহ খুব কম। তাই দাম অনেক চড়া।
আরেক ব্যবসায়ী মানিকউদ্দীন বলেন বাজারে হিমাগারের ইলিশই বেশি বিক্রি হচ্ছে। হিমাগারের ইলিশ মাছের দাম কাঁচা ইলিশের দামের তুলনায় অনেক কম। তাই হিমাগারের ইলিশই বেশি বিক্রি হচ্ছে। মৎস্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী, এপ্রিল-মে এ দুই মাস অভয়াশ্রমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ।
বাজারে ক্রেতা তার আর্থিক সামর্থ্য অনুযায়ী ইলিশ মাছ কিনছেন। সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ইলিশ মাছের দাম এখন বেশ চওড়া। তারপরও দাম বেশি হলেও কিনতে হবে। কারণ সামনে পহেলা বৈশাখ। ছুটিতে সবাই বাসায় থাকবে। তাই ১ ডজন ইলিশ কিনলাম।
বাজারে লক্ষ্য করার মত বিশেষ বিষয়টি হল বাজারে সব সাইজের ইলিশ মাছ কেনার ক্রেতা আছে। তাই কোন ইলিশই অবিক্রিত থাকছে না। বাজার মুখোরিত হচ্ছে ইলিশ বিক্রেতাদের ডাকে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







