ঈদের কেনাকাটায় মুখরিত রাজধানীর মার্কেটগুলো
আপডেট: ০৪:৩৮ পিএম, ১২ জুলাই ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সাজে সেজেছে নগরীর মার্কেটগুলো। উৎসরমুখর মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর শপিং মল, ফ্যাশন হাউজ আর বুটিক শপগুলো। ঈদ যতই এগিয়ে আসছে কেনাকাটার ব্যস্ততা ততই বাড়ছে। পনের রোজার পরের মার্কেটের ভিড় এড়াতে অনেকেই এখনই তাদের ঈদের কেনাকাটা শেষ করে ফেলছেন। আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে মার্কেটগুলোতে তাই মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে।
রাজধানীর নিউমাকের্ট, গাউছিয়া, চাঁদনী চক, বঙ্গ বাজার, ধানমন্ডি হকার্স মাকেট, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, সীমান্ত স্কোয়ার, এ আর প্লাজা, বসুন্ধরা সিটি, মৌচাক, টুইন টাওয়ার, কর্ণফুলি গার্ডেন সিটিসহ বেশ কিছু মার্কেট ও শপিং মল ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে তুমুল ব্যস্ততা। নতুন ডিজাইনের ও হাল ফ্যাশনের জামা, শাড়ি, পাঞ্জাবি, জুতা, গহনা আসছে প্রতিনিয়ত, বিক্রিও হচ্ছে নানা দামে।
মধ্যবিত্ত ও অল্প আয়ের লোকজন নগরীর নিউমাকের্ট, চাঁদনী চক, বঙ্গ বাজার, ধানমন্ডি হকার্স মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসছেন। এসব মার্কেটগুলোতে তুলনামূলক কম দামে রুচিশীল জিনিস পাওয়া যাচ্ছে। মার্কেটগুলোতে ৬শ থেকে ৫ হাজারের মধ্যে টাঙ্গাইলের শাড়ি পাওয়া যাচ্ছে। মেয়েদের শালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে ৬শ থেকে তিন হাজার টাকার মধ্যে। কেনাকাটায় মেয়েদের সবচেয়ে পছন্দের মার্কেট চাঁদনী চক। এখানে যেমনি রয়েছে বিভিন্ন মূল্যের থ্রিপিস তেমনি পাওয়া যায় নানা দামের ও নানা রকমের গজ কাপড়। ৬০ টাকা থেকে পনেরোশ’ টাকা দরের গজ কাপড় পাওয়া যায় এ মার্কেটে। তাই নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত নারীরা ভিড় করেন এ মার্কেটে।
রাজধানীর পুরানা পল্টন থেকে এ মার্কেটে শপিং করতে আসা নাসরিন আক্তার বলেন, পাশাপাশি তিনটি মার্কেট থাকায় ঘোরাঘুরি করতে হয় অনেক কম। তাছাড়া শাড়ি বলেন আর সালোয়ার-কামিজ বলেন সবই দামাদামি করে কেনা যায়। তুলনামূলক ভাবে শপিং মলগুলোর চেয়ে এখানে দামও অনেক কম।
এদিকে ঈদ উপলক্ষে ইতমধ্যেই রাজধানীর বিভিন্ন মার্কেটে দেওয়া হয়েছে স্পেশাল অফার, মূল্য ছাড় এবং র্যাফেল ড্রর মাধ্যমে নানা রকম উপহারের সুযোগ।
মহানগরীর অভিজাত মার্কেটের মধ্যে ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, সীমান্ত স্কোয়ার, এ আর প্লাজা, বসুন্ধরা সিটি, টুইন টাওয়ার, কর্ণফুলি সিটিতে শাড়ি, পাজ্ঞাবি, শালোয়ার-কামিজ, থ্রীপিসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যে। তারপরও এসব শপিং মলগুলোতে প্রতিদিনই বাড়ছে নতুন ক্রেতার ভিড়।
প্রচন্ড গরমকে উপেক্ষা করে ঈদের কেনাকাটা করছেন ক্রেতারা। কিন্তু মার্কেটগুলোতে নিয়মিত বিদ্যুত না থাকার ফলে চরম গরমে কষ্ট পেতে হচ্ছে ক্রেতা ও ব্যবসায়িদেরকে।
এদিকে ঈদ উপলক্ষে মার্কেটগুলোর পাশাপাশি রাজধানীর ফ্যাশন হাউজগুলোও অন্যান্য বারের মত এবারও রকমারি পোশাকের পসরায় সাজিয়েছে ঈদ কালেকশন। উল্লেখযোগ্য ফ্যাশন হাউজগুলোর মধ্যে আড়ং, রঙ, কে ক্রাফট, রং, সাদা কালো, আলতামিরা, আবর্তন, বাংলার মেলা, দেশাল, অঞ্জনস্, বিবিয়ানা, অন্যমেলা, অরণ্য, ইয়েলো, প্রবর্তনা ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের শাড়ি, শালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি চলে এসেছে। রোজার মাঝামাঝি আরো নতুন নতুন ডিজাইনের শাড়ি ও পোশাক আসবে। এসব বিক্রি হচ্ছে নির্ধারিত দামে। ফলে দামাদামি করতে গিয়ে ক্রেতার আর সময় নষ্ট হচ্ছে না। ক্রেতার রুচি ও ক্রয় ক্ষমতার কথা চিন্তা করেই শো রুমগুলোতে পোশাক রাখা হয় বলে জানান বুটিক হাউজ রঙ-এর স্বত্বাধিকারি ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তিনি বলেন, বর্তমানে ফ্যাশান হাউজগুলোর মধ্যে ব্যাপক প্রতিযোগিতা থাকায় সবাই ভালো মানের কাজ দেখাতে চায়। ফলে আমরা ক্রেতাদের পছন্দের দিকটিকে সব সময়ই গুরুত্ব দেই।
১২.০৭.২০১৪
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










