ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:১৮:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ঈদের পরের বিএনপির আন্দোলন সফল হবে না : সাহারা খাতুন

আপডেট: ১২:৩৭ পিএম, ১৯ জুলাই ২০১৪ শনিবার

image_203_13733স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন বলেছেন, ঈদের পর বিএনপির আন্দোলন সফল হবে না। কারণ জনগণ বিএনপির সাথে নেই। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন হল বাসে আগুন, পবিত্র কুরআন শরীফ পোড়ানো ও মানুষ খুন করার আন্দোলন। এর সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই। তাই ঈদের পরের তাদের আন্দোলন সফল হবে না।’ সাহারা খাতুন আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত ‘সমুদ্র বিজয়, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক ও জাহিদুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন। ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির জন্ম দাবী করে সাহারা খাতুন বলেন, যে দলের জন্ম হয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, তারা দেশকে কি দেবে? তারা এখন পর্রন্ত দেশকে কিছুই দিতে পারেনি। এদেশে এপর্যন্ত যা অর্জন হয়েছে তার সবই আওয়ামী লীগ সরকারের দ¦ারা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বর্তমান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বর্তমান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারণ এদেশকে আপনাদের বাবারা জন্ম দিয়েছেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের সহযোগিতা করতে হবে। ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, বিএনপি এদেশকে এখন পর্যন্ত কিছুই দিতে পারেনি। ভবিষ্যতেও কিছু দিতে পারবে না। তারা দেশকে অকার্যকর করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। আন্তর্জাতিক মহল দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। একমাত্র বঙ্গবন্ধু কন্যার মাধ্যমেই আমরা পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে সমুদ্র বিজয় পেয়েছি। ১৯.০৭.২০১৪