উত্তপ্ত ক্যাম্পাস: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
‘প্রহসনের নির্বাচন মানি না মানব না’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা’। কাকডাকা ভোর থেকে ছাত্রলীগের ডাকে ঢাবি ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি চলছে। সকালের দিকে কর্মীদের উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ কর্মীদের উপস্থিতি বাড়ছে।
সকাল ১০টায় ঢাবি ক্যাম্পাসে ভিসির বাসভবনের সামনে বসে স্লোগান দিচ্ছেন ছাত্রলীগ কর্মীরা। এর অদূরে ভিসির বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ নীরবে দাঁড়িয়ে।
ছাত্রলীগ কর্মীরা সোমবার দিবাগত রাতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে নুরুল হক নুরের নাম ঘোষণার প্রতিবাদে এসব স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তারা ফলাফল প্রত্যাখ্যানের কথাও বলছেন। ছাত্রলীগের অভিযোগ, নুরুল হক নুর জামায়াত-শিবির কর্মী। তাই ভিপি হিসেবে তারা তাকে কিছুতেই মেনে নেবেন না।
সরেজমিন ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, সকাল ৭টা থেকে সকাল ১০টার আগে পর্যন্ত সীমিত পর্যায়ে যানবাহন চললেও ১০টার পর ক্যাম্পাসে প্রবেশের বিভিন্ন রাস্তা শাহবাগ, নীলক্ষেত,পলাশী, বকশিবাজার পুরোপুরি ব্যারিকেড দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয়।
ছাত্রলীগের অনির্ধারিত এই অবরোধের কারণে বিপাকে পড়ে ক্যাম্পাসে অবস্থিত উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তাদেরকে ক্যাম্পাসে যেতে দেয়া হলেও রিকশা ও মোটরসাইকেলসহ যানবাহন আটকে দেয়া হচ্ছে।
অনেকে ব্যারিকেড পেরিয়ে স্কুল পর্যন্ত পৌঁছালে সেখান থেকে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে উদয়ন স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।
নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
সোমবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







