উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২২ জুন ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
বর্ষার শুরুতেই বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর মধ্যাঞ্চলে দেখা দিতে পারে বন্যা। কয়কেদিনের বৃষ্টি আর উজান থেকে নামা ঢলে দেশের উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বেড়েছে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বষর্ণ ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে দেশের প্রধান নদীগুলোতে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। লালমনিরহাট ও কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলাসহ অন্যান্য নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ১৫টি গ্রামের নিম্নাঞ্চল। এসব এলাকার প্রায় ৫৫ হাজার মানুষ পানিবন্দি।
মাতামুহুরী, বাকখালী ও রেজু নদীর পানি বাড়ায় কক্সবাজার জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।
এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আরও কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। তাছাড়া পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলছে প্রশাসন।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

