‘উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
এডাবের উদ্যোগে ২৯ ডিসেম্বর সকালে রাজধানীর আদাবরে এডাব কেন্দ্রীয় কার্যালয়ে ‘উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশের উন্নয়নে এনজিও এবং গণমাধ্যম একই সঙ্গে কাজ করছে। এনজিওদের সহায়তায় সাংবাদিকরা জনগণের কথা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে পারে। স্বাগত বক্তব্যে এডাব চেয়ারপারসন আব্দুল মতিন বলেন, এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের একমাত্র মুখপাত্র। ৬১ জেলায় এডাবের মোট সদস্য সংখ্যা-৯৯১। এনজিওদের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে সদস্য সংস্থার দক্ষতা বৃদ্ধি, তাদের কর্মকান্ড ও সমস্যা বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সরকারের কাছে তুলে ধরে। এনজিওরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও তাদের কোনো স্বীকৃতি নেই। প্রকল্প অনুমোদন, তহবিল ছাড়করণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।
তিনি বলেন, এনজিওদের উন্নয়ন কাজের স্বীকৃতি, উন্নয়ন কার্যক্রম, এনজিওদের কার্যপরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার জন্য পারস্পরিক আলোচনা, পরিকল্পনার মাধ্যমে সাংবাদিকদের একত্রে কাজ করার আহ্বান জানান।
দেশের উন্নয়নে এনজিওদের কার্যক্রম, সফলতার চিত্র তুলে ধরা, তাদের প্রতিবন্ধকতা দূর করতে এডাব এবং সাংবাদিকরা কোনো কোনো ক্ষেত্রে কাজ করতে পারে। তা চিহ্নিত করার ওপর এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপারসন মাজেদা শওকত আলী গুরুত্বারোপ করেন।
এনজিওরা যেসব ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় সেগুলো উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খায়রুজ্জামান বলেন, এগুলোর সমাধান না হলে এনজিওরা এদেশের উন্নয়নে ভূমিকা রাখা কঠিন হয়ে পড়বে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও হিড-বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, দিশা-কুষ্টিয়ার নির্বাহী পরিচালক ও এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য রবিউল ইসলাম। সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, দৈনিক ইত্তেফাকের মাহবুব রনি ও রাবেয়া বেবী, ঢাকা পোস্টের পার্থ সারথী দাস, দৈনিক সংবাদ প্রতিদিনের শাপলা রহমান, আওয়ার টাইমের শাহনাজ বেগম পলি, ঢাকা প্রকাশের আব্দুল্লা নুহু, দৈনিক জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী, এসপিএসের নির্বাহী পরিচালক ও সাংবাদিক নরেশ মধু, এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


