এ মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আপডেট: ১১:৪০ এএম, ১০ জুলাই ২০১৪ বৃহস্পতিবার
[caption id="attachment_1670" align="aligncenter" width="300"]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা[/caption]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা[/caption]
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পশ্চিমা কূটনৈতিক তৎপরতা বাড়াতে এ মাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। লন্ডন সফরের মাধ্যমে পশ্চিমাদের সঙ্গে শীতলতা নিরসনের উদ্যোগ নেয়া হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, আগামী ২২ জুলাই বৃটিশ সরকারের উদ্যোগে অনুষ্ঠেয় গার্ল সামিট-২০১৪তে অংশ নিতে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফর প্রস্তুতির বিষয়টি স্বীকার করলেও সফরের সময়ক্ষণ ও কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন। সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আয়োজক রাষ্ট্রের তরফে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি তা গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক ওই আয়োজনে অংশ নেয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। তবে সরকারের নীতি-নির্ধারকরা চাইছেন- কেবল বহুপক্ষীয় ওই ফোরামে প্রধানমন্ত্রীর অংশ গ্রহণই নয়, পাশাপাশি সফরটিকে দ্বিপক্ষীয় রূপ দিতে। পররাষ্ট্র দপ্তর ও লন্ডন হাই কমিশনের মাধ্যমে সরকারের নীতি-নির্ধারকদের এমন ইচ্ছার বিষয়টি বৃটিশ সরকারকে জানানো হয়েছে। বৈঠক সূত্র জানিয়েছে, সরকারের তরফে লন্ডন সফরটিকে দ্বিপক্ষীয় রূপ দেয়ার প্রচেষ্টা চলছে। নীতি-নির্ধারকরা মনে করেন, এটি হলে ৫ জানুয়ারির নির্বাচনকে নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি রাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার সঙ্গে সরকারের সম্পর্কের যে ‘শীতলতা’ তা কিছুটা হলেও কাটানোর পথে সহায়ক হবে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে শেখ হাসিনার তৃতীয় বিদেশ সফর। গত মে মাসের চতুর্থ সপ্তাহে টোকিও সফরের মধ্য দিয়ে তিনি তার বিদেশ মিশন শুরু করেন। ১০.০৭.২০১৪- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










