একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হতে পারে ৬ জুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৩ মে ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
এই মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে এসএসসি ও সমমানের ফল। সে লক্ষ্যে সাধারণ ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ঈদের ঠিক আগে বা পরে এ ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। ফলাফল প্রকাশের পর ৬ জুন থেকে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড।
এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না। এতে ফলাফল প্রকাশের কাজ আটকে ছিল। তবে পোস্ট অফিসগুলো খোলার পর ১০ মে’র মধ্যে ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশনা প্রদান করা হয়। ৯০ শতাংশ ওএমআর বোর্ডে চলে এসেছে। এগুলো স্ক্যান করতে করতে বাকিগুলোও চলে আসবে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবার ফল প্রকাশে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে গিয়ে ফল জানার সুযোগ থাকবে না। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে ঘটা করে যে সংবাদ সম্মেলন করে তা-ও করা হবে না। শিক্ষার্থীদের ফল জানতে হবে মূলত এসএমএস এবং শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে। ফল প্রকাশের আগেই শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করারও সুযোগ থাকবে। এই রেজিস্ট্রেশন যারা করে রাখবে, তাদের মোবাইলে ফল প্রকাশের পরপর স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।
ধারণা করা হচ্ছে, ফল প্রকাশের পর আগামী ৬ জুন থেকে শুরু হতে পারে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। ২৪ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম। ১৬ আগস্ট থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে। এতে প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে।
২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে। ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তবে পুনঃনিরীক্ষায় এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনকারীদের প্রথম ধাপে আবেদন করার সুযোগ দেয়া হবে।
দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত। একই দিন রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত। ২৪ জুলাই রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




