ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:৫৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এতিমদের সঙ্গে খালেদার ইফতার

আপডেট: ১১:৫৮ এএম, ১ জুলাই ২০১৪ মঙ্গলবার

khaleda-zia_69556_0 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রমজানের প্রথম দিন বিএনপি চেয়াররপারসন খালেদা জিয়া এতিমদের সঙ্গে ইফতার করেছেন। সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিসক্লাবে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওলামা-মাশায়েখরাও ছিলেন।ইফতারের আগে খালেদা    জিয়া ওলামা-মাশায়েখ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপি নেতারা জানান, ইফতার অনুষ্ঠানে  তেজগাঁও, শান্তিনগর ও ফকিরের পুলের দুইশতাধিক এতিম শিক্ষার্থী অংশ নেয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এছাড়া জাতীয়তাবাদী উলামাদলের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিনসরকার, মির্জাআব্বাস, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈনখান প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন। ০১.০৭.২০১৪Khaleda