এবার জমেনি গদখালীর ফুলের বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
১৬ ডিসেম্বরকে ঘিরে ফুলের চাহিদা থাকে প্রচুর। আর সেই চাহিদা মেটাতে যশোরের গদখালী থেকে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল। কিন্তু এ বছর জমেনি ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী ফুলের বাজার। কাঙ্ক্ষিত ফুল বেচাকেনা হচ্ছে না এ ফুলের বাজারে। ফলে ফুলচাষি এবং পাইকারি ব্যবসায়ী উভয়ের মধ্যে হতাশা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে গদখালী ফুলের পাইকারি বাজারে প্রচুর ফুল চোখে পড়লেও কাঙ্ক্ষিত বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে এ বছর লাভের পরিবর্তে উল্টো লোকসানের মুখে পড়ার উপক্রম হয়েছে।
ফুলচাষি এবং পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবছর এ পাইকারি বাজার থেকে বিভিন্ন ধরনের ফুল ঢাকাসহ দেশের প্রায়ই সকল জেলায় যায়। এছাড়া দূর-দূরান্ত থেকে ক্রেতারা ফুল কিনতে আসেন। কিন্তু এ বছর দূরের ক্রেতার সমাগম একেবারেই কম। যে কারণে আশানুরূপ ফুল বেচাকেনা হচ্ছে না। রাজনৈতিক অস্থিতিশীলতা, কৃষি সামগ্রীসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশের জনগনের আর্থিক স্বচ্ছলতা কমে যাওয়াকে ফুলের বাজারে মন্দার কারণ হিসেবে দায়ী করছেন ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা গেছে- প্রতি এক শ পিস গোলাপ ২৫০ থেকে ৩৫০ টাকা, রজনীগন্ধা ২৫০ থেকে ৩০০ টাকা, গ্লাডিওলাস ১ হাজার ১০০ টাকা, জারবেরা ৬০০ থেকে ৭০০ টাকা, চন্দ্রমল্লিকা ৭০ টাকা, গাঁদা ফুল প্রতি হাজার ১০০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
পানিসারা গ্রামের ফুলচাষি আব্দুল জব্বার বলেন, ফুল একটি সৌখিন জিনিস। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ সৌখিন জিনিস কেনাকাটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে প্লাস্টিকের ফুল ব্যবহার করা হচ্ছে। যার ফলে অন্যান্য বছরের চেয়ে এ বছর ফুলের বাজারে মন্দা একটু বেশি মনে হচ্ছে।
বর্নী গ্রামের ফুলচাষি আশরাফ হোসেন বলেন, দ্রব্যমূল্যের সঙ্গে কৃষি উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। সে তুলনায় বাজারে ফুলের দাম পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যায় তা আবার পরিবহন খরচে চলে যায়। প্রশাসন বাজার মনিটরিং করলে পূর্বের বাজারমূল্য ফিরিয়ে আনা সম্ভব। অন্যথায় অনেক ফুলচাষি ফুল চাষ বাদ দিয়ে অন্য পেশায় যুক্ত হয়ে যাবে। তখন আর এই ঐতিহ্যবাহী গদখালী ফুলের রাজধানীর নাম থাকবে না।
কুষ্টিয়ার ফুল ব্যবসায়ী মকবুল হাসান বলেন, বিজয় দিবস উপলক্ষে ১৩, ১৪, ১৫ ডিসেম্বর এই তিন দিন বেচাকেনা হয়। তবে এ বছর তেমন বেচাকেনা হয়নি। বেশিরভাগ অনুষ্ঠানে ইভেন্ট কোম্পানির লোকেরা প্লাস্টিকের ফুল ব্যবহার করে, যে কারণে কাঁচা ফুলের চাহিদা কমে যাচ্ছে। যশোর থেকে ফুল নিয়ে কুষ্টিয়ায় বিক্রি করে পোষায় না।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, প্রতিবছরের তুলনায় এ বছর ফুলের বাজার বেশি মন্দা হওয়ায় ফুলচাষিদের মন খারাপ। প্রশাসন মনিটরিং শুরু করলে এ অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ঝিকরগাছা উপজেলার কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, এ বছর ফুলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চাহিদা কমেছে। এজন্য কিছু কিছু ফুলের মূল্যও কমতে পারে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য



