এবার চালু হচ্ছে ‘ডেঙ্গু’ অ্যাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সারাদেশে ডেঙ্গুতে প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত বেড়েই চলেছে। নানান উদ্যোগের পরও কিছুতেই যেন ডেঙ্গুর প্রকোপ কমছে না। এমন পরিস্থিেতে ‘ডেঙ্গু’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে এই অ্যাপের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন ‘ডেঙ্গু’ অ্যাপের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু রোগীর ‘ফ্লুইড ম্যানেজমেন্ট’ করতে পারবেন। রোগীর কখন কী পরিমাণ ফ্লুইড প্রয়োজন, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা, তা জানতে পারবে সাধারণ মানুষ। অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার নানান উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রযুক্তি ব্যবহার করে ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা ও এডিস মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে নাগরিক সচেতনতা বাড়ানো ও সবার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
এর আগে, ২০১৯ সালে ‘স্টপ ডেঙ্গু’ নামে একটি অ্যাপ চালু করা হলেও তাতে সাড়া মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর বলেন, এ বছর ডেঙ্গু জটিল আকার ধারণ করেছে। প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি লেভেলে সংক্রমণ হচ্ছে। যদি রোগীর ফ্লুইড ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে জানা যায়, তাহলে নতুন অ্যাপটি কাজে আসবে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন। মারা গেছেন ৬৪৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৬৮ জন এবং ঢাকা সিটির বাইরের ১৭৮ জন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

