ওড়নায় ঝুলে ছিলো নারী আনসার কর্মকর্তার মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে পলাশী স্টাফ কোয়ার্টার থেকে রুমানা ইয়াছমিন (৩০) নামে এক নারী আনসার কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ৩৭তম বিসিএস ক্যাডার। বর্তমানে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। রোমানার গ্রামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার লোহাজল গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ নুরুন্নবী। আজিমপুর স্টাফ কোয়ার্টারে থাকতেন তারা।
রোমানার বোন নুসরাত ইয়াসমিন জানান, রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রোমানাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে রোমানা গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে নুসরাত কিছুই জানাতে পারেননি।
এ বিষয়ে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মৃত রুমানা গাজিপুর শফিপুরে আনসারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন।
তিনি আরও জানান, রাতে স্বজনরা রুমানাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীকে ফোনে জানান। ওই সহকর্মী বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে অন্যদের সহায়তায় দরজা ভেঙে রুমানাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








