কক্সবাজারে কিশোর-কিশোরীদের উন্নয়নে ইউনিসেফ-ইইউ
তাসকিনা ইয়াসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
কক্সবাজারে সামাজিক সংহতি জোরদার করার লক্ষ্যে ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশি ও রোহিঙ্গা সম্প্রদায়ের ২০ হাজার ৫০০ কিশোর-কিশোরী ও তরুণদের জন্য শান্তি প্রতিষ্ঠা কর্মসূচি চালু করেছে।
এই কর্মসূচির জন্য ‘সামাজিক কেন্দ্র’ (স্যোসাল হাবস্) গড়ে তোলার অংশ হিসেবে প্রথম ধাপে চলতি সপ্তাহে জামতলি ও শামলাপুরে দুটি কেন্দ্র চালু করা হয়েছে। শিগগিরই আরও তিনটি সামাজিক কেন্দ্র চালু করা হবে।
আজ রোববার ইউনিসেফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি টোমো হোযুমি বলেন, আমরা উদ্ভাবনী যেসব কাজ করতে পারি তার অন্যতম হচ্ছে কিশোর-কিশোরী ও তরুণদের জন্যে বিনিয়োগ করা। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনের সকল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা গড়ে তোলা, শান্তি প্রতিষ্ঠায় দক্ষতা, খেলাধুলা, বিনোদন এবং কিশোর-কিশোরী কেন্দ্রীক কর্মসূচির মতো উদ্ভাবনী উপায়ে তরুণদের জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করাই এই প্রকল্পের লক্ষ্য। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন তরুণেরাই পারে একটি ক্রমবর্ধমান সহনশীল ও সবার জন্যে বাসযোগ্য সমাজ গড়ে তোলায় অবদান রাখতে।
পরবর্তী প্রজন্মের কিশোর-কিশোরীদের ‘পরিবর্তনের দূত হিসেবে তাদের কমিউনিটিতে সম্পৃক্ত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ৩৩ লাখ ইউরো প্রকল্পের অংশ হিসেবে এই সামাজিক কেন্দ্রগুলো গড়ে তোলা হচ্ছে।
সামাজিক কেন্দ্র হচ্ছে এমন স্থান যেখানে তরুণ জনগোষ্ঠী সামাজিকতায় সম্পৃক্ত হতে পারে, নিজেদের দক্ষতা আরেকজনকে শেখাতে পারে, শান্তি প্রতিষ্ঠা ও সংঘাতের সমাধান সম্পর্কে জানতে পারে এবং শিক্ষা ও বিনোদন সেবা পেতে পারে।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক বলেন, একটি নিরাপদ, সহায়ক ও শিক্ষামূলক পরিবেশে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসা তরুণদের একত্রিত করতে পেরে ইউরোপীয় ইউনিয়ন গর্বিত। আমরা কমিউনিটিগুলোর মধ্যে থাকা ব্যবধান কমিয়ে আনছি এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ও সামাজিক সংহতির জন্য শক্ত ভিত্তি স্থাপন করছি।
তিনি জানান, শিশু ও কমিউনিটিগুলোকে প্রভাবিত করা সামাজিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে এবং এসব সমস্যার সমাধান খুঁজে বের করতে আলোচনা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ১২ হাজারেরও বেশি বাবা-মা, কমিউনিটি ও ধর্মীয় নেতৃবৃন্দের কাছে যাওয়া হবে।
২০১৭ সালের আগস্টে মানবিক সহায়তা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় বাংলাদেশি কমিউনিটিগুলোকে সহায়তা প্রদানে ইউনিসেফকে ২ কোটি ৫৬ লাখ ইউরো অর্থসহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই সহায়তা কার্যক্রমের আওতায় তাদের নিরাপদ পানি, পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষা এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতায় সহায়তা পরিষেবা প্রদান করা হচ্ছে।
এই বিষয়গুলো উল্লেখ করে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি টোমো হোযুমি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইউনিসেফের গুরুত্বপূর্ণ অংশীদার এবং রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় বাংলাদেশি কমিউনিটিগুলোর কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেই আমরা আশা করি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


