করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৯ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।
আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু এ টিকা দেওয়ার কার্যক্রম। ষাটোর্ধ্ব মানুষ এ ডোজ আগে পাবেন।
এই টিকা দেওয়া কেন্দ্রের মধ্যে রয়েছে, সচিবালয়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও সরকারি কর্মচারী হাসপাতাল।
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে। দ্রুত এ টিকা দেওয়া শুরু হবে।
গতকালের এক হিসেবে দেখা যায় দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ১০০ জন।
সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৬৫ হাজার ৩১৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪১৭ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ৭৯৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৮৩৬ জন।
২০২১ সালের ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৭৭৩ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৬১ লাখ ৭২ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ২৯৬ শিক্ষার্থী। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন তিন হাজার ৯০৪ শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের বিশেষ টিকার ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৪৭৪ জনকে। এখন পর্যন্ত এ টিকার প্রথম ডোজ পেয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৮১৬ শিশু। এ ছাড়া এখন পর্যন্ত ১০ লাখ ১২ হাজার ৮৭০ শিশুকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এখন পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৫ লাখ ৭০ হাজার ১২২ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে।তাদের মধ্যে বুস্টার ডোজ পেয়েছেন ১৪ হাজার ৪৮৯ জন।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত



