করোনা: নারী-শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
করোনা: নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: ইন্দিরা
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিতালুন্নেসা ইন্দিরা বলেছেন, সরকার করোনার সময়েও নারী ও শিশু নির্যাতন রোধে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনতে এক লাখ কোটি টাকার বেশি ১৯টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছেন। এসব প্রণোদনা থেকে আমাদের দেশের নারী উদ্যোক্তা ও কর্মজীবী নারীরা সরাসরি উপকৃত হবেন।
প্রতিমন্ত্রী শনিবার রাজধানীতে ডিজিটাল প্লাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) যৌথ উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফজিতালুন্নেসা ইন্দিরা বলেন,নারী ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা হাসপাতালসহ দেশব্যাপী ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ও ৩ হাজারের বেশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র কাজ করে যাচ্ছে। এছাড়া হেল্পলাইন ১০৯, মনোসামাজিক ও আইনি সেবা দেয়া হচ্ছে।
দিবসটির গুরুত্ব সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন,দেশে এখন কর্মক্ষম মানুষের সংখ্যা মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ যাদের বয়স ১৫- ৫৯ বছরের মধ্যে। গত একদশকে দেশে দারিদ্র্যের হার ২০দশমিক ৫০ শতাংশে ও উচ্চ দারিদ্যের হার ১০ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে কর্মক্ষম মানুষের এই শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুবর্ণ সময় পার করছে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে তার শতভাগ সুবিধা কাজে লাগাতে হবে জানান তিনি।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ এর উদ্বোধন পর্বে ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আকতারজ্জামান সূচনা বক্তব্য করেন।
চলতি বছর ৩১তম বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘মহামারি কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা








