করোনার থেরাপি আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে তাক লাগাল অনিকা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাসের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে গোটা বিশ্বের বিজ্ঞানীরা যখন ক্লান্ত-শ্রান্ত, তখন তাদের পাশে দাঁড়াল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী অনিকা শেব্রোলু।
২০২০ ৩এম ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ১৪ বছরের এই বালিকা করোনা প্রতিরোধের সম্ভাব্য একটি থেরাপি আবিষ্কার করে ২৫ হাজার ডলার জিতে নিয়েছে।
ইন-সিলিকো পদ্ধতি ব্যবহার করে অনিকা এমন একটি অণু আবিষ্কার করেছে, যা বেছে বেছে সার্স-কভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিনকে আটকে দিতে পারে। করোনার এই প্রোটিনের কারণেই গোটা পৃথিবীর মানুষ এত অসুস্থ হচ্ছেন, মারা যাচ্ছেন।
‘গত দুদিন ধরে আমার প্রজেক্টটি নিয়ে অনেক মিডিয়া-হাইপ তৈরি হয়েছে,’ জানিয়ে এই খুদে বিজ্ঞানী মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, ‘এটা আমাদের সম্মিলিত আশার প্রতিফলন। আমরা সবাই দ্রুত মুক্তি পেতে চাই।’
অনিকা ৮ম গ্রেডে থাকার সময় প্রজেক্টটি জমা দেয়। কিন্তু ওই সময় সে করোনার কথা ভাবেনি। প্রাথমিকভাবে তার লক্ষ্য ছিল এমন যৌগ শনাক্ত করা, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রোটিনকে আটকাতে পারবে।
অনিকা বলেছে, ‘মহামারী নিয়ে অনেক গবেষণা করে, অনেক সময় দিয়ে আমার মনে হয়েছে এটা নিয়ে কাজ করতে পারি।’
‘করোনায় এত মানুষের মৃত্যু হতে দেখে মেন্টরের পরামর্শে আমি টার্গেট পাল্টে ফেলি।’
অনিকা জানিয়েছে, ১৯১৮ সালের ফ্লু মহামারীর বিষয়ে পড়াশোনা করে তিনি করোনার চিকিৎসা পদ্ধতি বের করতে উৎসাহিত হয়।
অনিকা গবেষণার পাশাপাশি নাচ করে। প্রায় আট বছর ধরে সে ভরতনাট্যম শিখছে।
তার এই আবিষ্কার পৃথিবীবাসীকে এখনই করোনা থেকে মুক্তি দেবে না। বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি তার সঙ্গে অধিকতর গবেষণার মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চূড়ান্তের চেষ্টা করবে।
-জেডসি
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


