করোনায় স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত করতে পারে: ব্রাজিলিয়ান গবেষণা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
করোনায় স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত করতে পারে: ব্রাজিলিয়ান গবেষণা
কোভিড-১৯ সংক্রমনের জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাস (সিভিয়ার এ্যাকিউট রেসপাইরেটরি সিনড্রোম করোনাভাইরাস ২) মস্তিষ্কের টিস্যুগুলোকে এবং করটেক্স কাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারে। মস্তিষ্কের এই এলাকায় স্মৃতিশক্তি,সচেতনতা এবং ল্যাংগুয়েজ কার্যক্রম পরিচালিত হয়। বৃহস্পতিবার প্রকাশিত ব্রাজিলিয়ান এক গবেষণা রিপোর্টে এ কথা বলা হয়।
ইউনিভার্সিটি অব ক্যাম্পিনাস (ইউনিক্যাম্প) এর জীবতত্ত্ব ইনস্টিটিউটের প্রফেসর ড্যানিয়েল মার্টিনস ডি সুজা বলেছেন, ‘আমরা প্রথমবারের মতো দেখলাম যে সার্স-কোভ-২ অ্যাস্ট্রোসাইটে প্রতিলিপি তৈরি করতে পারে এবং এটি নিউরণের কার্যকারিতা হ্রাস করতে পারে।
সমীক্ষায় দেখা যায়, করোনাভাইরাস অ্যাস্ট্রোসাইটকে প্রভাবিত করতে পারে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রচুর কোষ নিষ্ক্রয় করে। যে সব কোষ নিউরনের সমর্থন জোগায়,পুষ্টি সরবরাহ করে, নিউরোট্রান্সমিটার নিয়ন্ত্রন করে, অন্যান্য উপকরণ যেমন পটাশিয়াম সরবরাহ করে।
এতে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মস্তিষ্কের টিস্যু নিয়ে পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়।
মার্টিনস সুজা জানান, ইমিউনোহিস্ট্রোকেমিস্ট্রি নামে পরিচিত প্রযুক্তি ব্যবহার করে এই সংক্রমন শনাক্ত করেন, এই প্রক্রিয়ায় টিস্যুতে এন্টিজেনের মাত্রা নিরুপনে এন্টিবডি ব্যবহার করা হয়।
টেস্টে ওই ২৬ জনের নমুনায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয় এবং এরমধ্যে ৫ জনের নমুনায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।
হালকা কোভিড আক্রান্ত অপর ৮১ জন রোগীর নমুনা পরীক্ষা করে দেখা যায়, এদের এক তৃতীয়াংশ স্নায়ুবিক অথবা নিউরোসাইকিয়াট্রিক লক্ষণ যেমন স্মৃতিশক্তি হ্রাস, ক্লান্তি, মাথাব্যথা, উদ্বেগ এবং অন্যান্য সমস্যা দেখা দিয়েছে।
ন্যাশনাল ল্যাবরেটরি অব বায়োসায়েন্সেস, ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জেনিরো এবং ডিওর ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সমন্বয়ে ইউনিক্যাম্প এবং ইউনিভার্সিটি সাও পাওলোর (ইউএসপি) বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনা করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







