কর্মসংস্থানে এগিয়ে ভিয়েতনামের নারী
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১২:০১ এএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার
প্রতিবেশী রাষ্ট্রগুলোর নারীদের তুলনায় কর্মক্ষেত্রে এগিয়ে রয়েছে ভিয়েতনামের নারীরা। দক্ষিণ-পূর্ব এশিয়ায় লৈঙ্গিক বৈচিত্র্যের দিক থেকে উজ্জ্বল অবস্থানে আছে দেশটি।
প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভিয়েতনামের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহী পদগুলোয় নারীর সংখ্যা অনেক বেশি। বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। খবর ব্লুমবার্গ।
গত বছর সেপ্টেম্বরে দুই হাজারের বেশি কর্মীর ওপর পরিচালিত জরিপ অনুযায়ী বিসিজি জানিয়েছে, ভিয়েতনামে সিইও বা পরিচালনা পর্ষদের সদস্যের মতো পদের প্রায় ২৫ শতাংশ নারীদের দখলে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এ হার যথাক্রমে ১৪ ও ১০ শতাংশ। ইন্দোনেশিয়ায় যা মাত্র ৬ শতাংশ।
সুইজারল্যান্ডভিত্তিক কর্মসংস্থানবিষয়ক প্রতিষ্ঠান অ্যাডেকো গ্রুপ এজির কর্মকর্তা ইয়ান গ্রুন্ডি এ প্রসঙ্গে বলেন, ‘ভিয়েতনামের নারীরা অনেক এসএমই ও বৃহৎ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন, যা অন্য নারীদের কাছে তাদের রীতিমতো রোল মডেল হিসেবে তৈরি করেছে।’
এছাড়া সিঙ্গাপুর ও মালয়েশিয়ার তুলনায় ভিয়েতনামের অনেক বেশিসংখ্যক নারী পদোন্নতি পাওয়ার আশা করছেন বলেও বিসিজির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে নিজের অবস্থান পরিবর্তনে ইচ্ছুক নয়, এমন নারী কর্মীর হার মালয়েশিয়াতেই বেশি।
ভিয়েতনামে নারী কর্মসংস্থানের অবস্থা নিয়ে গত বছর জুনে ডেলয়েটে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করে। জরিপে অংশ নেয়া ৫০টি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ১৭ দশমিক ৬ শতাংশই নারী, যা এশিয়ার গড় ৭ দশমিক ৮ শতাংশের দ্বিগুণ।
এদিকে তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশগুলো এ তালিকার একদম তলানিতে রয়েছে। এছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী কর্মীদের উপস্থিতি যথাক্রমে ১৩ দশমিক ৭ ও ১০ দশমিক ৭ শতাংশ।
বিসিজির ইয়ান গ্রুন্ডি জানিয়েছেন, এশিয়ায় উন্নত দেশগুলোর তুলনায় উদীয়মান অর্থনীতির দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডে নারী প্রতিনিধির সংখ্যা বেশি। প্রতিষ্ঠানে মেধাবী নারীদের ধরে রাখা ও সংখ্যা বাড়াতে ভিয়েতনাম সরকারের নেয়া পদক্ষেপগুলো দেশটিতে লৈঙ্গিক বৈচিত্র্যে অগ্রগতি আনতে অন্যতম ভূমিকা রেখেছে।
সূত্র : বণিক বার্তা
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







