কর্মস্থলে যোগ দিলেন নতুন নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কর্মস্থলে যোগ দিলেন নবনিয়োগপ্রাপ্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনকে বরণ করে নিয়েছেন কর্মকর্তারা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে ইসি সচিবালয়ে গেলে সচিবসহ সব কর্মকর্তা নির্বাচন ভবনের নিচে নবনিয়োগপ্রাপ্ত পুরো কমিশনকে ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবনে গিয়ে প্রথমে সকল কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।তারপর নিজ নিজ দপ্তরে প্রবেশ করেন।
এর মধ্য দিয়ে ১৩ দিন পর আবারও কর্মচঞ্চলতা ফিরে এলো ইসিতে।
আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথম বৈঠকের মাধ্যমে কাজ শুরু করছে নতুন নির্বাচন কমিশন।
এই কমিশন আগামী পাঁচ বছর দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচন পরিচালনা করবে।
এর আগে রোববার, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচজনকে শপথবাক্য পাঠ করান।
এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।
পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সবার আস্থা ফেরানো চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন, কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির তালিকা থেকে এই পাঁচজনকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
এর আগে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে


