কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ৩০ এপ্রিল ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে আগুন লাগে। এতে ১৪ জনের প্রাণহানী হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরও অনেকে। ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢুকতে কষ্ট হয়।
এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত ১৪ জনের মধ্যে বেশির ভাগের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
জানা গেছে, ওই হোটেলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আগুন লাগে। বড়বাজারের মেছুয়া বাজার এলাকার ফলপট্টির ওই হেটেলের অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় দমকলের ১১টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর গভীর রাত পর্যন্ত চলে তৎপরতা। অগ্নিকাণ্ডের জেরে হোটেলের ভেতরে ধোঁয়া ছড়াতে থাকে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এসে কাঁচ ভেঙে উদ্ধার অভিযান শুরু করেন।মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর হোটেলের ভেতরে থাকা সবাইকে উদ্ধার করা গেছে।
আরও জানা গেছে, আগুন আতঙ্কে অনেকেই হোটেলের বহুতল থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তখনই আহত হয়েছেন অনেকে। অনেককে হোটেলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা।তিনি বলেন,‘অগ্নিকাণ্ডের ঘটনা রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ ঘটেছে। ১৪টি দেহ উদ্ধার হয়েছে। টিম অনেককে উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকাজ চলছে।’
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে মনোজ ভর্মা বলেন, ‘বাকি তদন্ত চলছে। তদন্তের জন্য স্পেশ্যাল টিম গঠন করা হয়েছে।’
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আগুনের ঘটনার পরপরই রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য অনুরোধ করেন।
জানা গেছে নিহতদের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






