কলকাতায় চিকিৎসা নিতে যাওয়া বহু বাংলাদেশি বিপাকে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন ইস্যুতে শুরু হয়েছে দুই দেশের মধ্যে টানাপোড়েন।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কলকাতার একাধিক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই তথ্য উত্তর কলকাতার মানিকতলার জেএন রায় হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালগুলো প্রকাশ্যে স্বীকার করেনি।
জানা গেছে, কলকাতাসহ ভারতের চিকিৎসকদের বিভিন্ন ফোরামগুলো অলিখিতভাবে সিধান্ত নিয়েছে যে আপাতত তারা কোনো বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দেবে না।
এরই মধ্যে চিকিৎসকেরা সব বেসরকারি হাসপাতালগুলোকে জানিয়ে দিয়েছে, তারা যেন কোনো বাংলাদেশি রোগীর অ্যাপয়েন্টমেন্ট না রাখে।
তবে কলকাতার বেশ কিছু হাসপাতালের কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে এমন ধরনের কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি। এই তথ্য সঠিক নয়।
কলকাতার একাধিক হাসপাতাল মারফত জানা গেছে, যেসব বাংলাদেশি রোগী বর্তমানে এখানকার হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং বেশ কয়েকটি সুপার স্পেশালিস্ট হাসপাতালে জটিল অপরেশনও হয়েছে।
ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটে গভীর সমস্যায় পড়েছে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলো ও বাংলাদেশি নাগরিকেরাও।
যদিও সোমবার (২ ডিসেম্বর) অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) বৈঠক ডেকেছে তারপরেই বিষয়টি স্পষ্ট হবে, চিকিৎসকেরা বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেবে কি না।
এই মুহূর্তে কলকাতায় প্রায় চার হাজারেরও বেশি বাংলাদেশি পর্যটক অবস্থান করছেন। তাদের বেশিরভাগই চিকিৎসা নিতে কলকাতায় এসেছেন।
তবে চিকিৎসকদের এ ধরনের সিদ্ধান্তের বিষয়ে তাদের কিছুই জানা নেই। যে সব বাংলাদেশি নাগরিকরা কলকাতায় চিকিৎসা নিতে এসেছেন তাদের মধ্যে অনেকেই দুরারোগ্য ক্যানসার ব্যাধিতে আক্রান্ত। তাদের পরিবারের সদস্যরা কি করবেন বুঝতে পারছেন না।
সোমবার যদি চিকিৎসকেরা সিধান্ত নেয় যে, বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা দেবে না। তাহলে সমস্যায় পড়বেন তারা।
এ বিষয়ে কলকাতায় চিকিৎসা করাতে আসা ঢাকার বাসিন্দা মহম্মদ নুরুল হুদা বলেন, আমি আমার মায়ের চিকিৎসা করাতে এসেছি। কি করবো বুঝে উঠতে পাড়ছি না। সোমবার অবধি অপেক্ষা করবো তারপর সিদ্ধান্ত নেব।
চিকিৎসকদের সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেছেন, বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে। একজন চিকিৎসকের কাজ হলো রোগীকে সেবা দেওয়া ও তাকে সুস্থ করে তোলা। চরম শত্রুর সঙ্গেও চিকিৎসকেরা এই আচরণ করতে পারে না। চিকিৎসক বা চিকিৎসকদের ধর্মই তো রোগীকে সুস্থ করে তোলা।
কলকাতার মেয়র ফিরাদ হাকিম আরও বলেন, যে কেউ আমার জীবন নষ্ট করতে আসুক, তবুও তার চিকিৎসা দিতে হবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











