কাঁদলে ‘রক্ত’ বের হয় মূর্তির চোখ থেকে!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৫ মে ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
‘ভার্জিন অব দ্য মিস্টিক রোজ’ নামে এক আশ্চর্য মূর্তির দেখা মিলবে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমে মেটান শহরের ফ্রিয়াস পরিবারে। আর এই মূর্তি দেখতে প্রতিদিন মানুষের ভিড় উপচে পড়ে ফ্রিয়াসদের বাড়িতে।
মূর্তিটি ২০১৭ সালের গোড়ার দিকে খবরের শিরোনাম উঠে আসে। কিন্তু কী এমন বিশেষত্ব আছে এই মূর্তিতে, যা দেখতে ভিড় জমান সাধারণ মানুষ? এই মূর্তিকে সব সময়ই কাঁদতে দেখা যায়!
তবে প্রতিবেদন অনুযায়ী, কাঁদার সময় পানি নয়, লাল রঙের রক্ত বেরতে দেখা যায় এই মূর্তির চোখ থেকে।
এই মূর্তির মালিক তথা ফ্রিয়াস পরিবারের প্রধান রোসানা মেন্ডোজা ফ্রিয়াস গোটা বিষয়টি রেকর্ড করে মানুষকে দেখানোর পর এই মূর্তির কথা মুখে মুখে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
রোসানার করা ভিডিওতে দেখা যায়, মূর্তিটির মুখে একটি লাল তরল। দেখে মনে হচ্ছে যেন এই তরল মূর্তির চোখ থেকে বের হচ্ছে।
তবে এই মূর্তি প্রথম ‘রক্ত-কান্না’ শুরু করে ২০১৭ সালের এপ্রিল মাসে। তারপর থেকে প্রায়ই এই মূর্তিতে কাঁদতে দেখা গেছে। রোসানা মূর্তির চোখ থেকে লাল তরল বের হওয়ার ছবি নেটমাধ্যমে পোস্ট করলেই তার বাড়ির বাইরে ভিড় জমে যেত।
রোসানার দাবি, তার মায়ের শারীরিক সুস্থতা কামনা করে ওই মূর্তির কাছে প্রার্থনা করার পরও একবার এই মূর্তিকে কাঁদতে দেখা গিয়েছিল।
‘ভার্জিন অব দ্য মিস্টিক রোজ’ মূর্তির সঙ্গে বেশ কয়েকটি অলৌকিক ঘটনাও জড়িত রয়েছে। এক নারীর দাবি, তার শরীরে একটি তিন ইঞ্চির টিউমার ছিল। কিন্তু এই মূর্তির দেখা পাওয়ার পরই নিজে থেকে এই টিউমার গায়েব হয়ে গেছে!
জানা গেছে, সব মানুষের দর্শনের সুবিধার্থে সব সময়ই বাড়ির দরজা খোলা রাখেন রোসানা। কিন্তু কী কারণে মূর্তির চোখ থেকে ‘রক্ত’ পড়তে দেখা যায়, তা এখনও স্পষ্ট হয়নি। অনেক চেষ্টা করেও এই রহস্যের কিনারা করা যায়নি।
চার্চপপ নামক এক ওয়েবসাইটের অনুমান, মানুষকে চমক লাগাতে এই মূর্তিকে বিশেষ ভাবে বানানো হয়েছে। এই মূর্তির মুখে ইচ্ছে করে রক্ত ঘষে দেওয়া হত বলেও এই ওয়েবসাইটের অনুমান। যদিও ফ্রায়েস পরিবার এই তত্ত্ব মানতে নারাজ।
এই মূর্তিকে রক্ষা করতে বাইরে রোসানা একটি কাচের ঘোরাটোপও বানিয়েছেন। এই কাচের ঘর তৈরি করতে বাইরে থেকে অর্থ সাহায্যও নেন রোসানা।
(আনন্দবাজার পত্রিকা অবলম্বনে)
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



