ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৯:২৬:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

 

এবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। ছাত্রের সংখ্যা ১০ লাখ ২৩ হাজার ২১২। ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬২৭ জন।

 

আজ বুধবার দুপুরে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

 

২০১৭ সালে পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। গতবারের তুলনায় এবার মোট ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন বেশি শিক্ষার্থী পরীক্ষা দেবে। এবার ছাত্র বেড়েছে ১ লাখ ১২ হাজার ৪১১ জন ও ছাত্রী বেড়েছে ১ লাখ ৩২ হাজার ৫৭৫ জন।

 

মোট ২৮ হাজার ৫৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৪১২ কেন্দ্রে পরীক্ষা দেবে।

 

এদিকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া কারও প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 


ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিতের প্রয়োজনে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই ঘোষণা দিয়েছেন।

 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ আগামী ১ ফেব্রুয়ারি হতে পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে।