কিভাবে বুঝবেন আপনার তথ্য ফাঁস হয়েছে কি না
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কিনা তা সহজেই বুঝতে পারবেন ‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটের মাধ্যমে। মঙ্গলবার (০৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই ওয়েবসাইটে যে কোন ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়া হলে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে বলে দেবে, কোনো সময় কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ই-মেইল অ্যাড্রেস খুলেছিল কি না। কত বার খুলেছিল। কোন জায়গা থেকে হ্যাকার, স্প্যামাররা গোপন পাসওয়ার্ড দিয়ে সেই ই-মেইল অ্যাড্রেসে ঢুকেছিল, কত তথ্য তারা চুরি করেছিল ইত্যাদি।
সম্প্রতি বিশ্বের শতাধিক দেশের প্রায় ৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হয়। তবে ফেসবুক বলছে, দেড় বছর আগেই তারা এ সমস্যার সমাধান করেছে।
শনিবার (৩ এপ্রিল) অনলাইনে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অনলাইনে ফাঁস করে দেয় হ্যাকাররা। এতে সহজেই অনলাইন বিজ্ঞাপনে ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে।
রোববার (৪ এপ্রিল) টুইটারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাইবার নিরাপত্তা বিভাগের চিফ টেকনোলজি অফিসার অ্যালোন গ্যাল জানান, ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তিন কোটি, যুক্তরাজ্যের ১ কোটি ১০ লাখ ও অস্ট্রেলিয়ার ৭০ লাখ ব্যবহারকারী রয়েছে।
‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটের নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট এক ব্লগপোস্টে বলেন, অনলাইনে সব ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়নি। তবে ৫ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে এবং অল্পসংখ্যক ব্যবহারকারীর ‘ই-মেইলের তথ্যও ফাঁস হয়েছে। তিনি বলেন, ‘হ্যাভ আই পনড ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। তাদের কাছে স্বচ্ছতা রাখতে চাই।’
সাইবার নিরাপত্তা গবেষক ড্যাভ ওয়াকার টুইটারে মঙ্গলবার (৪ এপ্রিল) মার্ক জুকারবার্গের তথ্য ফাঁস হওয়ার খবর নিশ্চিত করেন। এ সময় ফেসবুকের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতার ফাঁস হওয়া ফোন নম্বরটির ছবি প্রকাশ করেন। ওই ছবিতে দেখা যায়, মার্ক জুকারবার্গ মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যাল ব্যবহার করছেন। যা ফেসবুকের মালিকানাধীন নয়। তবে এ বিষয়ে ফেসবুক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
২০১১ সাল থেকে নিরাপত্তার কথা উল্লেখ করে ব্যবহারকারীদের ফোন নম্বর নেওয়া শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার জন্য ‘টু-ফ্যাক্টর ভেরিফিকেশনের’ ফিচারও যোগ করা হয়। কিন্তু তারপরেও ২০১৯ সালের আগস্টে ব্যাপক আকারে ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে যায়। অনলাইনে কীভাবে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে সে বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করে।
-জেডসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত


