কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজটে চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
সেতু মেরামতের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকেই এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার (১৪ জুলাই) সকাল থেকেও মহাসড়কে একই চিত্র দেখা গেছে। ফলে দূরদূরান্ত থেকে আসা পিকআপ ভ্যান, ট্রাক ও কনটেইনারসহ পণ্যবোঝাই হাজারো যানবাহন আটকা পড়ে আছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক-সহকারীদের।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হচ্ছে। এ কারণে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনসমূহ শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করে। এ ছাড়া রাত ১০টার পর থেকে বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্ধ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ অবস্থায় সড়ক বিভাগ থেকে বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনসমূহকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনসমূহকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। যার কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসেড়কে যানজট বেড়েছে।
ওসি আরও জানান, লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসেড়কে ভারী গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে মালবাহী কন্টেইনার, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ রয়েছে।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






