কুমিল্লায় হারানো গ্রামীণ ঐতিহ্য নিয়ে জাদুঘর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ইতিহাস-ঐতিহ্যের শহর কুমিল্লা। এ শহরের বিশাল ইতিহাস রয়েছে। রয়েছে ব্যাপক পরিচিতি। এ শহরের তাল গাছ দিয়ে তৈরি নৌকা ঢেঁকি ও খড়মসহ হারানো গ্রামীণ ঐতিহ্য নিয়ে একটি ভিন্ন ধারার জাদুঘর চালু হয়েছে। এ জাদুঘর নতুন প্রজন্মের কাছে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছে। কুমিল্লা নগরীর নগর উদ্যানে স্থাপিত হয়েছে এ জাদুঘর। এখানে অভিভাবকসহ দর্শনার্থীদের বেশ ভিড়।
এখানে রয়েছে তৈজসপত্র, পুরনো ২৫০টি মডেলের তালা, টেপ রেকর্ডার, হাতি, উট ও মহিষের শিং, লাঙল, জোয়াল, মাছ ধরার চাঁই, পুরনো দা, ৫০ বছর আগের ইট, শিলা, কলের গানের যন্ত্রপাতি, ঢেঁকি, সুপারি কাটার জাঁতি, হারিকেন, লাউয়ের ডুগডুগি, পাললিক শিলা, হুক্কা, ঘোড়ার চামড়ার আসন, নান চাকু, পুরনো ক্যামেরা ও খড়ম।
এ ছাড়াও পুরাতন রেডিও সেট, টেলিফোন সেট, গরুর মুখের কাইর, হরিণের মাথা, পুরনো দিনের ক্যামেরা, শ্রমিকদের কাজের লোহার সরঞ্জাম, পিতলের ডেগসহ হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সরঞ্জাম।
জাদুঘর দেখতে আসা কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন বাসসকে বলেন, জাদুরঘরটি দেখার সুযোগ হয়েছে। এখানে দারুণ সব সংগ্রহ। বিশেষ করে তাল গাছ দিয়ে তৈরি নৌকা, ঢেঁকি ও কুপি বাতি স্মৃতিতাড়িত করে। এখানে গেলে বড়রা শেকড়ের ঘ্রাণ পাবে ছোটরা জানতে পারবে তাদের ইতিহাস ঐতিহ্য।
জাদুঘরের পরিচালক স্কুলশিক্ষক নাজমুল আবেদীন বলেন, জাদুঘর প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এখানে ৩০০ ধরনের দুই হাজারের বেশি দুর্লভ সরঞ্জাম রয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, আধুনিক বিশ্বে প্রাচীন ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তি উদ্যোগে স্কুলশিক্ষক নাজমুল আবেদীন এ জাদুঘর গড়ে তুলেছেন। পরিণত বয়সের মানুষ এখানে এলে তার কৈশোর তারুণ্যে ফিরে সুখ আস্বাদন করতে পারবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



