কৃষ্ণচূড়ার রঙে রঙিন পাহাড়ের জেলা রাঙ্গামাটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৩০ মে ২০২১ রবিবার
কৃষ্ণচূড়ার রঙে রঙিন রাঙ্গামাটি
করোনা পরিস্থিতি ও লকডাউনে রাঙ্গামাটির পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ যেন নিজের রুপ ফিরে পেয়েছে। পাহাড়ে এখন পশু-পাখির কোলাহলের পাশাপাশি রাঙ্গামাটি শহর সেজেছে কৃষ্ণচূড়ার লাল রঙে। শহরে প্রবেশ করলেই মনে হবে কৃষ্ণচূড়ার লাল রঙে যেন রঙিন রাঙ্গামাটি।
করোনায় শহরের প্রতিটি পর্যটন স্পট বন্ধ থাকায় এবং সেখানে মানুষের চলাচল না থাকাতে প্রাকৃতিক পরিবেশে এসেছে পরিবর্তন। পর্যটক শুন্য থাকায় এ বিভিন্ন ফুলে ফুলে রাঙ্গামাটি রঙিন হওয়ার সাথে সাথে পাখিদের কোলাহল বেড়েছে কয়েকগুন। রাঙ্গামাটির এমন দৃশ্য সত্যিই বিরল, পাহাড় যেন প্রকৃতির রুপ আগের মতেই ফিরে পেলো।
অন্যান্য ফুলের চেয়ে রাঙ্গামাটি শহরের রাস্তার দুপাশসহ বিভিন্ন স্পটে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়ার রঙিন ফুল। শহরের প্রবেশ মুখ মানিকছড়ি, ক্ষুদ্র-ণৃতাত্ত্বিক জনগোষ্টীর সাংস্কৃকি ইনস্টিটিউটের পাশে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সংলগ্ন সেনাবাহিনী এলাকা, রাঙ্গামাটির ফিসারী এলাকা ও বাঁধ সংলগ্ন এলাকা, রাঙ্গামাটি শিশু একাডেমি এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে থোকায় থোকায় কৃষ্ণচূড়ার ফুল। কৃষ্ণচূড়ার রঙে রঙিন এলাকা দেখতে সেখানে প্রতিদিনই সৌন্দর্য উপভোগ করতে চলে আসছেন স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রাক্তণ সভাপতি আলহাজ একেএম মকছুদ আহমদ বলেন, একসময় রাঙ্গামাটি শহর ছিল কৃষ্ণচূড়া ফুলে রঙিন একটি শহর। রাঙ্গামাটির মূল সড়কে অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল তখন প্রতিবছর শহরে মে-জুন মাসে গাছে ফুল ফুটলে মনে হতো লাল রঙে রঙিন শহর রাঙ্গামাটি। কালক্রমে আজ রাঙ্গামাটিতে কৃষ্ণচূড়া ফুল গাছ অনেকটাই কমে গেছে।
তিনি পর্যটন শহরের সৌন্দর্য রক্ষার্থে শহরের বিভিন্ন এলাকায় কৃষ্ণচূড়া চাছ লাগানোর পরামর্শ দেন। পর্যটন শহরের কৃষ্ণচূড়ার সৌন্দর্যে অভিভূত আরো অনেকেই রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের সাথে একাত্মতা প্রকাশ করে একই পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেছেন, পর্যটন শহরকে আধুনিক পৌরশহরে পরিণত করতে প্রশাসনসহ অন্যান্য উন্নয়ন সংস্থার সাথে সামঞ্জস্য রেখে আমরা বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রেখেছি।
তিনি বলেন, ইতিমধ্যে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন, আবর্জনামুক্ত রাখার পাশাপাশি সুন্দর নগরীতে পরিণত করতে আমরা পৌরসভার পক্ষ থেকে শহরের প্রবেশ মুখে দৃষ্টিনন্দন গেইট নির্মাণ এবং শহরের ফুটপাটগুলো টাইলসকরন করেছি। তাছাড়া রাঙ্গামাটি শহরে একমসয় কৃষ্ণচূড়ার শহরে রঙিন থাকতো।
কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তবে যেসব গাছগুলো রয়েছে তা সংরক্ষণ করার পাশাপাশি রাঙ্গামাটিকে রঙিন করতে পৌরসভার পক্ষ থেকে শহরের পর্যটন স্পটসহ বিভিন্ন এলাকায় আবারো কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ নেয়া হবে। আলাপ করে এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে জানান রাঙ্গামাটি পৌরসভা মেয়র।
সম্ভাবনাময় পর্যটন শহর রাঙ্গামাটিকে আধুনিকায়নের পাশাপাশি শহরের দুপাশে কৃষ্ণচূড়াসহ অন্যান্য গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি আবারো রঙিন রঙে সাজঁবে রাঙ্গামাটি এ প্রত্যাশা সকলের।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






