কোন প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ থাকবে না : গণশিক্ষা মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের কোনো প্রাথমিক বিদ্যালয়ে আর জরাজীর্ণ পাওয়া যাবে না।
আজ শনিবার শেরপুরে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় নবনির্মিত বেগম রওশন-ডা. আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা এখন জাতীয়করণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপবৃত্তি চালু করা হয়েছে। বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে। এখন দরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এজন্য তিনি শিক্ষকদের আন্তরিকতার সাথে বিদ্যালয়ে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান।
বিদ্যালয়ের জমিদাতা বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
মতিয়া চৌধুরী বলেন, ১৯৯১ সালে এ এলাকার মানুষ কাজ না দেখে শুধু আমাকে বিশ্বাস করেছিলেন। সে বিশ্বাসের মর্যাদাও আমি রেখেছি। দুই হাত, দুই পা নিয়ে পৃথিবীতে এসেছি, আবার সেভাবে খালি হাত-পা নিয়েই একদিন চলে যাবো। এজন্য কোথাও নামফলকে নিজের নাম খোদাই করে রাখার পক্ষে আমি নই। মানুষের ভালোবাসা থাকলে হৃদয়েই তারা ধারণ করবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ’ প্রকল্পের আওতায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এ প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করা হয়। মনজুরুল আহসান বুলবুলের পরিবার এজন্য ৫০ শতক জমি দান করেন।
অনুষ্ঠানে নবনির্মিত বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থীর হাতে জমিদাতার পরিবারের পক্ষ থেকে স্কুলব্যাগ, খেলাধুলার জন্য ফুটবল ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
সূত্র : বাসস
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







