ক্যামেরুনের ইমিলিয়া সিপিএ’র ২২তম চেয়ারপার্সন নির্বাচিত
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩৪ পিএম, ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির ২২তম নতুন চেয়াপার্সন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ন্যাশনাল এসেম্বলীর ডেপুটি স্পিকার ও বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান ইমিলিয়া মোনজোয়া লিফানকা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ আজ ৬৩তম সিপিএ সম্মেলনের সপ্তম দিনে সাধারণ অধিবেশনে ব্যালটের মাধ্যমে দুইজন প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে তিন বছরের জন্য তিনি চেয়ারপার্সন নির্বাচিত হন।
ইমিলিয়া নির্বাচিত হন ১০৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুক আইল্যান্ডের নারী এমপি নিক্কি র্যাটেল পেয়েছেন ৭০ ভোট। আর দ্বীপ রাষ্ট্র মোনসেরাটের এমএলএ শিরলি এম. ওসবর্ন ১৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর তিন বছরের মেয়াদ শেষ হয়েছে।
সাধারণ অধিবেশনে এবারের নির্বাচনে ২১২টি ভোটের মধ্যে মোট ১৯২ জন ভোট দেন। এতে বাংলাদেশের পক্ষে ভোটার ছিল ৬ জন।
২০১৪ সালের ৮ অক্টোবর সিপিএ নির্বাহী কমিটির ২১তম চেয়ারপার্সন পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পান ৬৭ ভোট। ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপার্সন পদে নির্বাচিত হন তিনি।
১৯১১ সালে ইম্পিয়ার পার্লামেন্টারি এসোসিয়েশন নামে সিপিএ’র যাত্রা শুরু হয়। ১৯৪৮ সালে বর্তমান কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নামকরণ করা হয়। বাংলাদেশ সিপিএর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে। গত ১ নভেম্বর ঢাকায় ৬৩তম সিপিএ সম্মেলন শুরু হয়েছে ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







