খুশী কবির আবারও এএলআরডি’র চেয়ারপার্সন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
খুশী কবির।
ভূমি ও কৃষি সংস্কারে নিবেদিত বেসরকারী উন্নয়ন সংগঠন এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি)-ও আগামী দুই বছরের জন্য চেয়ারপার্সন পুন: নির্বাচিত হয়েছেন খুশী কবির। মঙ্গলবার সংস্থার নির্বাহী পরিষদের নির্বাচনে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন।
এএলআরডির ২৭তম বার্ষিক সাধারণ সভা সংস্থার লালমাটিয়াস্থ কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সংস্থার নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে এএলআরাডি-র নির্বাহী পরিষদের ১৪ জন সদস্য আগামী ২০১৯-২১ সাল পর্যন্ত দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হন।
প্রথা অনুযায়ী নির্বাচনের পর সদস্যরা তাদের মধ্য থেকে চেয়ারপার্সন, ভাইস- চেয়ারপার্সন ও কোষাধ্যক্ষ নির্বাচিত করেন। ফলাফলে আগামী দুই বছরের জন্য সংস্থার চেয়ারপার্সন হিসেবে খুশী কবির পুননির্বাচিত হন।
ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রওশন আরা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন আফজালুন নেসা চৌধুরী। সদস্যদের মধ্যে আছেন ড. শফিক উজ জামান, ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, ড. সীমা জামান, সাব্বির আহমেদ চৌধুরী, শাহ-ই-মবিন জিন্নাহ, এএফএম আখতার উদ্দিন প্রমুখ।
নির্বাহী পরিচালক ও পরিষদের সদস্য সচিব শামসুল হুদা পদাধিকার বলে নির্বাহী পরিষদের সদস্য থাকায় এএলআরডি-র ১৫ সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচিত হলো। এই নির্বাচন পরিচালনা করেন সুপ্রীম কোর্টের দুই জন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল বারী এবং অ্যাডভোকেট প্রমীলা বিশ্বাস।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


