গত এক সপ্তাহে ১৮ হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে : আইওএম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান সংযুক্তা সাহানী জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার পর গত এক সপ্তাহে নতুন করে ১৮ হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে। বুধবার দুপুরে কক্সবাজারে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংযুক্তা সাহানী বলেন, ‘গত এক সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এটি জরিপ করা কোন তথ্য নয়; অনুমানের উপর নির্ভর করে এ তথ্য দেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন করে আসা রোহিঙ্গারা টেকনাফে লেদা ক্যাম্প, শামলাপুর, উখিয়ার কুতুপালং ও বালুখালি ক্যাম্পে অবস্থান করছে।’
সাহানী বলেন, ‘সীমান্তের জিরো পয়েন্টে শত শত রোহিঙ্গা রয়েছে। তবে আমাদের পক্ষে সেখানে গিয়ে সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। আর কত সংখ্যক রোহিঙ্গা জিরো পয়েন্টে রয়েছে এর সঠিক কোন তথ্য কেউ দিতে পারবে না।
তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের জীবন বাঁচানোর জন্য সহায়তা দেওয়া হচ্ছে। সীমান্তে আরো শত শত রোহিঙ্গা আটকে রয়েছে। তারা অনুপ্রবেশের চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘কয়েক হাজার রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে। তাদের সাহায্যার্থে বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও এবং জাতিসংঘের সংস্থাগুলো কাজ করছে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসাও দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় বিদ্রোহীরা। এতে অন্তত ১২ জন নিরাপত্তাকর্মী নিহত হয়। পরে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয় অন্তত ৮০ জন রোহিঙ্গা মুসলিম। এরপর থেকে এ পর্যন্ত বহু রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল সোমবার বলেছে, তিন দিনে দুই থেকে তিন হাজার রোহিঙ্গা নিহত হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


