গাজায় নারী-শিশু, সাংবাদিকসহ ১০৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
গাজায় নারী-শিশু, সাংবাদিকসহ ১০৫ জন নিহত
গাজা শহরের উপর ইসরায়েলি সামরিক বাহিনীর অবিরাম আক্রমণ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও শহরটি দখলের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। এরই মধ্যে হামলার তীব্রতা বাড়ানো হয়েছে।
নতুন করে হামলায় ১০৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক ত্রাণপ্রার্থীও রয়েছেন বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা।
গতকাল মঙ্গলবার গাজার আল-সাব্রা পাড়ায় ভয়াবহ আক্রমন করেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিন ধরে সেখানে চলমান হামলায় এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘দেশটি এখন যুদ্ধের এক সিদ্ধান্তমূলক পর্যায়ে রয়েছে।’
আল জাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি গাজার দেইর আল-বালাহ থেকে জানান, ফিলিস্তিনিরা এখন গাজা শহরে খাঁচার ভেতর আটকে থাকার মতো অবস্থায় আছেন। তারা যতটা সম্ভব বিমান হামলা থেকে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু তারা যেদিকেই যাচ্ছেন, হামলা তাদের অনুসরণ করছে।
তিনি আরও বলেন, ‘হামলার পাশাপাশি খাদ্য ও ত্রাণ অবরোধের কারণেও প্রতিদিন মৃত্যু হচ্ছে অনেক ফিলিস্তিনির। কারণ বেঁচে থাকার জন্য ন্যূনতম জিনিসগুলোও তাদের নাগালে নেই। ফিলিস্তিনিরা এখন একদিকে লক্ষ্যভিত্তিক হামলা, আরেকদিকে অনাহারের হুমকির মধ্যে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে।’
গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও অন্তত ১৩ জন মারা গেছেন। এতে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৬১ জনে। এর মধ্যে ৮৩ জনের মৃত্যু ঘটেছে গত ২২ আগস্ট। যখন বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত করেছিল তার পর থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার নিহতদের মধ্যে ছিলেন অন্তত ২১ জন, যাদের মধ্যে সাতজন শিশু। তারা দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকার সময় ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল অনলাইনে যে ছবিগুলো প্রকাশ করেছেন, তাতে দেখা গেছে- সেই হামলার স্থানে শিশুদের মরদেহ ও পানির পাত্র রক্তে ভেসে আছে। যেটিকে এর আগে ইসরায়েল তথাকথিত নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল।
বাসাল বলেন, ‘তারা পানির লাইনে দাঁড়িয়ে ছিল… ঠিক তখনই দখলদার বাহিনী সরাসরি তাদের লক্ষ্যবস্তু বানায়। জীবনের খোঁজে দাঁড়িয়ে থাকা মানুষদের ওপর হামলা চালিয়ে নতুন হত্যাযজ্ঞের সূচনা করা হচ্ছে।’
এছাড়া গাজা শহরে এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার কর্মকর্তারা।
সর্বশেষ হামলায় আল-মানারার রাসমি সালেম এবং ইমান আল-জামলি নামের আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ২৭০-এর বেশি হয়েছে।
গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থাগুলো গাজায় চলমান যুদ্ধকে ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বর্ণনা করেছে।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







