গাজায় অনাহারে ১০ লাখ নারী ও শিশু: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার
প্রতীকী ছবি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১০ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে আছে। কেননা, অঞ্চলটিতে মানবকি সংকট আরও খারাপ হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা মেহের’র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জাতিসংঘ জানিয়েছে, গাজায় দশ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং এর অবসান হওয়া উচিত।
প্রেস টিভি অনুসারে, জাতিসংঘ সব নারী ও কন্যাশিশুদের জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছে দেওয়া, অবিলম্বে যুদ্ধবিরতি এবং সকল বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
এর আগে গত রোববার গাজায় আরও সাহায্য প্রবেশের জন্য বিমান হামলায় আংশিক বিরতি ঘোষণা করে ইসরাইল। ব্যাপক অনাহার এবং অপুষ্টিজনিত মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক নিন্দার পর এ পদক্ষেপ নেয় তেল আবিব।
তবে, মানবিক সংস্থাগুলো জানিয়েছে, উপকূলীয় ছিটমহলে প্রবেশকারী সাহায্য অত্যন্ত অপর্যাপ্ত। পর্যাপ্ত খাদ্যের সরবরাহ না হলে অনাহারে মৃত্যু আরও বাড়বে বলেও সতর্ক করেছে সংস্থাগুলো।
বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) নিশ্চিত করেছে, গাজার কিছু অংশে, বিশেষ করে গাজা শহরে দুর্ভিক্ষের সীমা অতিক্রম করেছে। এটি এই পরিস্থিতিকে অবরুদ্ধ উপত্যকার ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছে আইপিসি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, এ বছর গাজায় ৭৪টি অপুষ্টিজনিত মৃত্যুর মধ্যে ৬৩টিই ঘটেছে শুধুমাত্র জুলাই মাসে, যার মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং পাঁচ বছরের কম বয়সি ২৪ জন শিশু রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অনাহারজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৩টিই শিশু।
মানবাধিকার গোষ্ঠীগুলো যুদ্ধের হাতিয়ার হিসেবে ‘অনাহার’কে বন্ধ করার জন্য ইসরাইলের ওপর চাপ বাড়িয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







