গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৭:৫০ এএম, ১৩ মার্চ ২০১৭ সোমবার
গাহর্স্থ্য অর্থনীতি কলেজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি পূরণের ঘোষণা না পাওয়া পর্যন্ত প্রতিদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবেন।
আজিমপুরের এ কলেজের কয়েকশো শিক্ষার্থী সোমবার সকাল ১০টার দিকে রাস্তায় নেমে ব্যানার হাতে বিক্ষোভ শুরু করে।
পরে তারা নিউমার্কেট মোড়ে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ ওই চৌরাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা বলেন, আমরা শিক্ষকদের সাথে ছয় মাসে আগে যখন আলোচনা করেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে, মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানাবেন। কিন্তু আমরা যখন মন্ত্রণালয়ে গেলাম, তখন জানলাম শিক্ষকরা সেখানে আলোচনাই করেননি।
তৃতীয় বর্ষের জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা রাস্তায় থাকব, না ক্লাসে যাব—তা এখন নির্ভর করছে শিক্ষামন্ত্রীর ওপর। যতদিন ইনস্টিটিউট ঘোষণা না হবে ততদিন আন্দোলন চলবে। কলেজের অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া বলেন, তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেছি, জনগণের ভোগান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছি। কিন্তু ওরা আমাদের কথা শুনছে না।
গতকাল সারাদিন আলোচনা হয়েছে। ওরা আমাদের শত্রু মনে করছে। কলেজের শিক্ষার্থীদের দুপুরের রোদের মধ্যে ছাতা মাথায় পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিউ মার্কেট মোড়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়। ‘এক দফা এক দাবি, ইনস্টিটিউ অব ঢাবি’, ‘দাবি আদায় না হলে বাড়ি ফিরে যাব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব