গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে গোটা বিশ্বজুড়ে ইন্টারনেট জগতে দাপিয়ে বেড়াচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। এবার গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনার ঘোষণা দিল অ্যাপল। বুধবার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের বিকল্প সার্চ ইঞ্জিন তৈরি করতে ইতোমধ্যে নানা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস-এর নতুন সংস্করণে নতুন সার্চ ইঞ্জিনটি সংযুক্ত করা হতে পারে। ইতোমধ্যে অ্যাপলের ডিভাইসগুলোতে ওয়েব সার্চের জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। শুধু তাই নয়, অ্যাপল ইতোমধ্যে অ্যাপলবট নামে একটি ওয়েব ক্রাউলার তৈরি করেছে, যা ওয়েবসাইট পরিচালনাসহ নির্ভুল সার্চ রেজাল্ট সরবরাহে সহায়তা করে। পাশাপাশি অ্যাপল বর্তমানে ডাটা ব্যাংক তৈরিতেও কাজ করছে।
গত আগস্ট মাসে জানা যায়, অ্যাপল ও গুগলের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তির সমাপ্তি হচ্ছে। ওই চুক্তি অনুযায়ী, এতদিন অ্যাপলের সাফারি ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকার জন্য ৮ থেকে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে গুগল। তবে যুক্তরাষ্ট্রের মার্কেট অথরিটির একাংশ দাবি করেছে, অ্যাপল ও গুগল টেকনোলজির ভুবনে একচেটিয়াভাবে বাজার দখল করে রাখছে। তাই ইন্টারনেট সার্চ বিভাগ অবৈধভাবে একচেটিয়াকরণের পরিপ্রেক্ষিতে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট ইন্টারনেট জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সবকিছু বিবেচনা করে সার্চ ইঞ্জিনে বিলিয়ন ডলারের বাজারে অংশ নিতে অ্যাপল এখন নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরির পথে হাঁটছে।
তবে অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত দুই পিএইচডি শিক্ষার্থী সার্জিও ব্রিন ও ল্যারি পেইজের হাত ধরে যাত্রা শুরু করে গুগল। এরপর ধীরে ধীরে ইয়াহুসহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোকে পেছনে ফেলে গুগল জনপ্রিয়তায় সবার ওপরে উঠে আসে। যে কোনো ধরনের জিজ্ঞাসার উত্তর পেতে কিংবা কৌতূহল মেটাতে আজ তাই প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের কাছে আস্থার নাম গুগল সার্চ ইঞ্জিন। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেট জগতে একক আধিপত্য ধরে রেখেছে গুগল।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







