গোপালগঞ্জে মন্ডপগুলোতে সাজ সাজ রব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শারদীয় দুূর্গাপূজার ক্ষণ সমাগত। প্রস্তুতিও শেষ হয়েছে। মন্ডপে মন্ডপে সাজ সাজ রব। দৃষ্টিনন্দন ও শৈল্পিক প্রতিমা নির্মিত হয়েছে সব মন্ডপে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলার সবখানেই পূজার আবহ। মন্ডপে মন্ডপে পূজার প্রস্তুতি তুঙ্গে। সাজ সজ্জা, সৌন্দর্য বর্ধন ও আলোকসজ্জার কাজ শেষ করে এনেছে মন্ডপ কমিটিগলো । বুধবার রাত থেকেই শহরের মন্ডপগুলোতে আলোকউজ্জ্বল হয়ে ওঠে। ঝলমলে নয়নাভিরাম আলোক সজ্জায় পূজা মন্ডপ সংশ্লিষ্ট এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
পঞ্জিকা মতে আগামীকাল শুক্রবার ২০ অক্টোবর থেকে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবছর দশভুজার আগমন ও গমন দুই-ই হবে ঘোড়া চড়ে। মহালায়য় দেবী পক্ষের সূচনার পর এখন অধীর আগ্রহে অপেক্ষা দেবী বন্ধনার জন্য ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, এ বছর গোপালগঞ্জে ১ হাজার ৩০১টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন করতে সবাইকে নিয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।জেলা প্রশাসনসহ সব দপ্তর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পূজায় সব ধরনের সহযোগিতা করবে।
এছাড়া ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের জন্য প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়েছে । এ বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫১টি, কোটালীপাড়া উপজেলায় ৩২৫টি, মুকসুদপুর উপজেলায় ২৯৯টি, কাশিয়ানী উপজেলায় ২৩২টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান জেলার প্রধান ।
গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার রোডের পূজা মন্ডপের পূজার আয়োজক দিলীপ কুমার সাহা দিপু বলেন, আমরা পূজার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থী বান্ধব মন্ডপের ব্যবস্থা আমরা করেছি। এখানে ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য এখানে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা কাজ শুরু করেছে। আমরা জেলা প্রশাসন ও পুলিশের দিক নির্দেশনা মেনে উৎসব উদযাপন করব।
পূজা উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিক বলেন, দেবী বন্দনা ও দেবীর প্রতি অঞ্জলী নিবেদনের জন্য সব পূজা মন্ডপ প্রস্তুত।এখানে ভক্তিভরে উৎসবের আমজে পূজা উদযাপিত হবে। সাড়ম্বরে আয়োজিত এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা বলেন, নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করবে। আমরা এ ব্যাপারে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করে দিক নির্দেশনা দিয়েছি।আশা করছি গোপালগঞ্জে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











