ঘূর্ণিঝড় ‘মোচা’, উত্তাল হচ্ছে সমুদ্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় ‘মোচা’ কোথায় আছড়ে পড়তে পারে, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পরে এটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপের রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটির নাম হবে ঘূর্ণিঝড় মোচা। বছরের প্রথম ঘূর্ণিঝড়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও ঘূর্ণিঝড়ের গতিপথ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
তবুও অতীতের অভিজ্ঞতা থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৬ মে) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ রোববার সেই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। সোমবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অভিমুখের মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোনোর পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার (৯ মে) গভীর নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
ভারতের মৌসুম ভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু বা অন্ধপ্রদেশ এই চার রাজ্যের কোনো একটি দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মোচা। ফলে সতর্ক হয়েছে পশ্চিমবঙ্গ সরকারও। ইতোমধ্যে মোচাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কন্ট্রোল রুম চালু করেছে, রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন। সেখান থেকে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।
তবে আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপে পরিণত হলে গতিপথ সুস্পষ্ট হবে। অর্থাৎ কোন অভিমুখ যাবে তা নিম্নচাপ ঘনীভূত হলেই স্পষ্টভাবে জানতে পারবেন আবহাওয়াবিদরা। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে মোচা। এই মোচা নামটি দেওয়া হয়েছে ইয়েমেন থেকে। ইয়েমেনের বন্দর শহর মোকা থেকে নেওয়া হয়েছে। এক সময় এই শহর কফি ব্যবসার অন্যতম কেন্দ্র ছিল।
এর প্রভাবে শনিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রোববার ও সোমবার তুমুল বৃষ্টি হতে পারে ওই দুই দ্বীপপুঞ্জ এলাকায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। হাওয়ার গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সোমবার সেই ঝড়ো হাওয়া গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে, অনুমান আবহাওয়াবিদদের।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতোমধ্যে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের। দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্রে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের রোববার বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
সিএনএস ডটকম//এসএল//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








