চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘের ঘরে জন্মেছে নতুন শাবক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
বাঘিনী মা শুভ্রা সাথে ইনসাটে নবজাতক।
চট্টগ্রাম চিড়িয়াখানায় আফ্রিকা থেকে আমদানি করা বাঘ দম্পতি রাজ-পরীর মেয়ে শুভ্রার ঘরে জন্মেছে নতুন শাবক। চিড়িয়াখানায় থাকা একমাত্র সাদা বাঘ শুভ্রা’র ঘরে প্রথমবারের মতো জন্ম নিয়েছে এ ছানাটি। তবে এখনও তার নাম ঠিক করা হয়নি।
আজ বৃহস্পতিবার এ বাঘ ছানার জন্ম নেওয়ার তথ্য জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
তিনি বলেন, ‘বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে নতুন অতিথি এসেছে। ক্যাপটিভ ব্রিডিং-এ যে সমস্যা, অনেক সময় বাঘ তার বাচ্চাকে দুধ দিতে চায় না। সেক্ষেত্রে তাকে আলাদা করে দুধ দিয়ে বাঁচানো খুবই কঠিন কাজ।
তিনি আরও বলেন, এর আগে বাঘ ছানা জো বাইডেনের জন্মের সময় আমাদের প্রথম অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগছে এবং বাঘের যে অধিক মৃত্যুহার তা চট্টগ্রাম চিড়িয়াখানা কমাতে পারছে। দিনে ৬ বার ৭৫ মিলিমিটার করে ছাগলের দুধ দেওয়া হচ্ছে নতুন অতিথিকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম চিড়িয়াখানায় আফ্রিকা থেকে আমদানি করা বাঘ দম্পতির মেয়ে শুভ্রা (সাদা বাঘ) গত ২৬ আগস্ট শাবকের জন্ম দিয়েছে। এ নিয়ে এ পরিবারে এখন সদস্য সংখ্যা ১০। নতুন জন্ম নেওয়া এ শাবকটি আগামী ৬ মাস কিউরেটরের তত্ত্বাবধানে থাকবে। এরপর তাকে খাঁচায় দেওয়া হবে।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০০৩ সােল ঢাকা চিড়িয়াখানা থেকে দুটি বাঘ আনা হয়। এরপর ২০০৬ সালে ‘চন্দ্র’ নামের বাঘটি এবং ২০১২ সালের ৩০ অক্টোবর ‘পূর্ণিমা’ নামের বাঘটি মারা যায়। এরপর থেকে গেলো ৪ বছর বাঘহীন অবস্থায় ছিল চট্টগ্রাম চিড়িয়াখানা। ৪ বছর বাঘশূন্য থাকার পর সম্প্রতি এক জোড়া নতুন বাসিন্দা পায় চট্টগ্রাম চিড়িয়াখানা। ৩৩ লাখ টাকা ব্যয়ে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ-বাঘিনী দুটিকে আনা হয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

