চট্টগ্রামকে হারিয়ে বিপিএল শুরু বরিশালের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মিরপুরে প্রতিযোগিতামূলক ম্যাচ মানেই আলোচনায় উইকেটের চরিত্র। আজ (শুক্রবার) শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের আগেও আলোচনায় সেই উইকেট। উইকেটের আলোচনায় বাড়তি ঘি ঢেলে দিল এবারের বিপিএলের প্রথম ম্যাচ। সেই চিরাচরিত মন্থর আর স্পিন ট্র্যাক। উইকেটের আলোচনা পাশ কাটিয়ে মাঠের পারফরম্যান্সে অবশ্য দারুণ শুরু করেছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ৪ উইকেটের ব্যবধানে।
শুক্রবার শুরু হওয়া বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সাকিব আল হাসানের বরিশাল এবং মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম। দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে চট্টগ্রামের ইনিংস। জবাব দিতে নেমে ৪ উইকেট এবং ৮ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে বরিশাল। এতে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে এবারের আসর শুরু করল ৩ মৌসুম পর বিপিএলে ফেরা বরিশাল।
করোনাভাইরাসের কারণে দর্শক শূন্য গ্যালারিতে ১২৬ রানের লক্ষ্য টপকাতে নেমে বরিশালের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে মিরাজের করা তৃতীয় বলে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। ফুলার লেন্থের বলটি পড়তে পারেননি শান্ত। আঘাত করে মিডল আর লেগ স্টাম্পের মাঝামাঝি। ১ রান করে ফেরেন শান্ত, খেলেন ৬ বল।
সৈকত আলি আর সাকিব দলকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। এবারও ঝুলিয়ে দিয়ে সফল মিরাজ। ফুলার লেন্থে পড়ে ভেতরে ঢুকে যাওয়া বলটি টেনে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেন সাকিব, সেটি ব্যাট ফাকি দিয়ে সরাসরি আঘাত করে স্টাম্পে। সাকিব ফেরেন ১৭ বলে ১৬ রান করে। এতে দ্বিতীয় উইকেটে ভাঙে ২৫ রানের পার্টনারশিপ। ইনিংসের ১২তম ওভারে তৌহিদ হৃদয় মুকিদুল ইসলামের বলে ১৬ রান করে আউট হলে কিছুটা বিপদে পড়ে বরিশাল।
তবে একপ্রান্ত আগলে রেখে খেলা ওপেনার সৈকত আলিকে ফিরে ম্যাচের মোমেন্টার ফেরানোর চেষ্টা করেন মিরাজ। সৈকত ৩০ বল খেলে ৩৯ রানে আউট হলে মিরাজের করা পরের বলেই লেগবিফোরের ফাঁদে পড়েন ইরফান শুক্কুর। আউট হন ১৬ রান করে। পরের ওভারে নতুন ব্যাটসম্যান সালমান হোসেন শূন্য রানের মাথায় রান আউট হলে খানিক বিপদে পড়ে বরিশাল। তবে সে বিপদ বাড়তে দেননি ব্রাভো ও জিয়াউর।
দুজনের হার না মানা ইনিংসের ওপর ভর করে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হয় তুলে নেয় বরিশাল। ৪ উইকেটে পাওয়া জয়ে ব্রাভো ১২ এবং জিয়া ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন। চট্টগ্রামের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৬ রান নিয়ে মিরাজ একাই নেন ৪ উইকেট। মুগ্ধর দখলে ১ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রামের ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভার হাত ঘোরাতে আসা নাঈম হাসানের করা ফুলার লেন্থের বলটা ঠিকঠাক পড়তে না পারার খেসারত দেন ওপেনার এভিন লুইস, নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। ফেরেন ৬ রান করে। চট্টগ্রামকে পরের ওভারে আরও চেপে ধরেন সাকিব, দেন মোটে ২ রান।
চতুর্থ ওভার করতে আসা আলজারি জোসেফ নিজের প্রথম বলেই আফিফ হোসেনের উইকেটটা তুলে নিয়ে চাপটাও ধরে রাখেন। তার বলে উইকেটরক্ষক ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ। করেন সমান ৬ রান। পরের ওভারে এক রান দিয়ে সাকিব এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাব্বির রহমানকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর শামীম পাটেয়ারী টেস্ট মেজাজের ব্যাটিংয়ে দলের চাপ আরো বাড়িয়ে তোলেন।
নাঈমের বলে মিরাজ আউট হন ২০ বল খেলে ৯ রান করে। জোসেফের বলে শামীম ১৪ রান করে সাজঘরে ফেরার আগে খেলে যান ২৩ বল। নাঈম ইসলাম ১৮ বলে ১৫ রান করে ফেরেন সেই জোসেফের তৃতীয় শিকার হয়ে। শেষ দিকে বেনি হাওয়েলের ঝোড়ো ইনিংস কক্ষপথে ফেরায় চট্টগ্রামকে। শেষ ওভারে আউট হওয়ার আগে ৩টি করে চার আর ছয়ের মারে তিনি খেলেন ২৮ বলে ৪১ রানের ইনিংস। তাতে চতটগ্রামের ইনিংস শেষ করে ১২৫ রান তুলে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





