চবির উপাচার্যের দায়িত্বে ড. শিরীণ আখতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক ড. শিরীণ আখতার। চবি’র পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করবেন বর্তমান উপ-উপাচার্য ড. শিরীণ আখতার।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে উপাচার্য পদে নিয়োগ না হওয়া পর্যন্ত উপ-উপাচার্য শিরীণ আখতার এই পদের রুটিন দায়িত্ব পালন করবেন।’
এদিকে এই নির্দেশনা আসার পর বৃহস্পতিবার বিকেলেই ড. শিরীণ আখতার উপাচার্য পদে দায়িত্ব নেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।
ড. শিরীণ আখতার ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। ১৯৯৬ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০১৬ সালের ২৮ মার্চ উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান।
উপ-উপাচার্যের পাশাপাশি তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্চ কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম কোনো নারী উপাচার্য আর দেশের ইতিহাসে তৃতীয় নারী উপাচার্য।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







